ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
সাকিবের মনোনয়নের দিন তিনি সহ দলের অনেকেই পেলেন বড় দুঃসংবাদ
রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মাগুরা-১ আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। রাজনীতিতে সুখবরের দিনে ক্রিকেটে দুঃসংবাদ পেলেন বাংলাদেশ অধিনায়ক।
আইপিএলের গত আসরে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন সাকিব। তবে ব্যক্তিগত সেবার কারণে কোনো ম্যাচ খেলা হয়নি তার। এবার তাকে নিলামের আগে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। তাই আগামী মৌসুমে আইপিএলে নতুন দলে দেখা যেতে পারে অভিজ্ঞ বাংলাদেশি অলরাউন্ডারকে।
শাকিব ছাড়াও বাংলাদেশের আরেক তারকা লিটন কুমার দাসকেও ছেড়ে দিয়েছে কলকাতা। গত মৌসুমে ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে অভিষেক হয় লিটনের। একমাত্র ম্যাচে বাংলাদেশের ওপেনার বোল্ড হয়ে আউট হন ২১ রানে। এরপর একাদশে আর সুযোগ পাননি তিনি।
আগামী আইপিএল মৌসুমের নিলাম ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এর আগে, আইপিএল কর্মকর্তারা ফ্র্যাঞ্চাইজিগুলিকে ২৬ নভেম্বরের মধ্যে তাদের খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা জমা দিতে বলেছিলেন।
মুস্তাফিজকে ছেড়ে দিলো দিল্লি
কলকাতার ছেড়ে দেওয়া ক্রিকেটারের তালিকা-
টিম সাউদি, উমেশ যাদব, লকি ফার্গুসন, শার্দুল ঠাকুর, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, নারায়ণ জগদিসান, ডেভিড ভিসে, আর্য দেশাই, লিটন দাস, জনসন চার্লস, সাকিব আল হাসান।
কলকাতার ধরে রাখা ক্রিকেটারের তালিকা-
নীতীশ রানা, রিংকু সিং, রহমানুল্লাহ গুরবাজ, শ্রেয়াস আইয়ার, জেসন রয়, অনুকুল রয়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, সুয়শ শর্মা, হর্ষিত রানা, সুনীল নারিন, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live