ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
জনগণের সেরা করতে যে আসন থেকে মনোনয়ন পেলেন সাকিব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ৩০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেলে এই তালিকা প্রকাশ করা হয়। মাগুরা-১ আসনে ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়েছেন তিনটি আসন থেকে মনোনয়নপত্র কেনা সাকিব আল হাসান। বর্তমানে এ এলাকার এমপি সাইফুজ্জামান শিখর। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) ছিলেন।
এর আগে শনিবার (১৮ নভেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র কিনেছিলেন সাকিব আল হাসান। তিনি মাগুরা-১ ও ঢাকা-১০ আসনসহ ২টি আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন। সাকিব আল হাসানের পক্ষে তার একজন প্রতিনিধি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
পরে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন সাকিব। এ সময় সাকিব মনোনয়নপত্র জমা দিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এলে কর্মীরা স্লোগান দিতে থাকেন। অনেকেই তার সঙ্গে ছবি তোলেন।
উল্লেখ্য, আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। শেষ ভোট হবে ৭ জানুয়ারি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live