ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

অভিজ্ঞদের অনুপস্থিতিতে যে পড়িক্ষায় পড়বে বাংলাদেশ

২০২৩ নভেম্বর ২৬ ১৫:৫৬:৪২

অভিজ্ঞদের অনুপস্থিতিতে যে পড়িক্ষায় পড়বে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার ছাড়াই মাঠে নামছে টাইগাররা। তাই এই হোম সিরিজকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন চন্ডিকা হাথুরুসিংহে।

ইনজুরির কারণে অনুপস্থিত সাকিব আল হাসান। এমনকি তামিম ইকবালও মাঠে নামতে প্রস্তুত নন। লিটন দাস পারিবারিক ছুটিতে আছেন। এছাড়া ইঞ্জুরিতে দুই পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।

রোববার সিলেটে প্রাক-ম্যাচের সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, "এমন অভিজ্ঞতা মিস করা কঠিন, বিশেষ করে বাংলাদেশের জন্য। কারণ এই ছেলেরা সব ফরম্যাটে ১৫ বছর, কেউ ১০ বছর ধরে"। দৃষ্টিভঙ্গি। আরেকটি দিক হল তরুণরা কী করতে পারে তা দেখার এটি একটি সুযোগ।"

সাকিব-তামিমের মতো অভিজ্ঞদের অনুপস্থিতিতে দায়িত্ব নিতে হবে তরুণদের। এটা যেমন চ্যালেঞ্জিং ঠিক তেমনি তাদের জন্য নিজেকে প্রামণের সুযোগও। তাই তরুণদের নিয়ে আশাবাদী কোচ।

তিনি বলেন, 'আমার মনে হয় অনেকদিন ধরে খেলছে এমন ক্রিকেটারদের সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় এটা। তারা সারাজীবন থাকবে না। এখন নেই নানা কারণে। এটা রোমাঞ্চকর তরুণ কয়েকজন ক্রিকেটারের জন্য, তাদের নাম জানাতে ও লম্বা ক্যারিয়ারের শুরু হতে পারে এখানে।’

তাসকিন ও এবাদতকে নিয়ে হাথুরু বলেন, ‘ওরা (তাসিকন ও এবাদত) আমাদের সেরা বোলার। কিন্তু একই সঙ্গে এটা অন্যদের জন্য সামনে এগিয়ে আসার সুযোগও। আমরা একই সেটের বোলার দিয়ে অনেক পথ পাড়ি দিতে পারবো না। ওদের না থাকা খালেদ, শরিফুল, হাসানদের জন্য সুযোগ; ও (হাসান) এখনও টেস্ট খেলেনি। যদি তারা খেলার সুযোগ পায়, নিজেদের চেনানোর দারুণ সুযোগ হবে এটা তাদের জন্য।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ