ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদয় জানালেন ক্যারিবীয়ান দানবীয় ব্যাটার
এর চেয়েও চমকপ্রদ কিছু দেখেছে বাংলাদেশ ক্রিকেট। ২০১০ সালে রকিবুল হাসান টেস্ট দলে ডাকা হয়, ওডিআই এবং টি-টোয়েন্টি দলে ডাক না পেয়ে ২৩ বছর বয়সে অবসর নেন। এক সপ্তাহ পর সিদ্ধান্ত বদল করলেও আন্তর্জাতিক ক্রিকেটে বেশিদিন টিকতে পারেননি এই ব্যাটসম্যান।
সে তুলনায় ড্যারেন ব্রাভোর সিদ্ধান্ত খুবই যুক্তিসঙ্গত। ৩৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান ক্যারিবিয়ান অঞ্চলের ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পাননি তিনি। এতে হতাশ হয়ে আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ব্রাভো।
দল ঘোষণার পরই এ নিয়ে কথা উঠেছে। সুপার ফিফটিতে সবচেয়ে বেশি রান ব্রাভোর, দলের জয়েও দারুণ অবদান তাঁর। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে তাঁর না থাকায় সমর্থকদের মনে প্রশ্ন তুলেছিল।এর মধ্যেই ইনস্টাগ্রাম পোস্টে সব হতাশা প্রকাশ করেছেন ব্রাভো, ‘একটু সময় নিয়ে ভাবলাম, ক্রিকেটার হিসেবে আমার পরের ধাপটা কী। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে কাজটা সহজ না, সঠিকভাবে বললে নিজের সেরাটা পারফর্ম করার এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য যে শক্তি, আবেগ, নিবেদন ও শৃঙ্খলা দরকার, সেটা ধরে রাখা অনেক কঠিন।’
ভালো পারফর্ম করেও দলে ডাক না পাওয়ায় যে মানসিকভাবে ভেঙে পড়েছেন সেটাও জানিয়েছেন ব্রাভো, ‘কোনো যোগাযোগ নেই (নির্বাচকদের পক্ষ থেকে), ফলে খুবই বাজে অবস্থায় আছি।’
ব্রাভো বলছেন, তিনি হাল ছাড়ছেন না, তবে নির্বাচকরা যে তাঁকে আর হিসেবে ধরছেন না, সেটাও বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তাঁর, ‘বিভিন্ন ফরম্যাটে তিনটা দল খেলছে। তাতে প্রায় ৪০-৪৫ জন খেলোয়াড় আছ এবং ঘরোয়া ক্রিকেটে খেলে ও রান করেও যদি এদের মধ্যে থাকতে না পারি, এর মানে তারা আসলে আমাকে নিজ থেকেই বুঝে নিতে বলছে। আমি হাল ছাড়ছি না, কিন্তু আমি বিশ্বাস করি, কিছুদিনের জন্য সরে দাঁড়ানোই ভালো এবং তরুণ ও উঠতি তারকাদের জন্য জায়গা করে দেওয়া দরকার। সবাইকে শুভকামনা। আমার স্বপ্ন আগেই পূরণ করেছি আমি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live