ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ সন্ধ্যায় বৈঠকে বসছেন তামিম-পাপন, আসতে পারে ভিন্ন সিদ্ধান্ত
তামিম ইকবাল ২৩ সেপ্টেম্বরের পর জাতীয় দলে খেলেননি। বিশ্বকাপ দল থেকে সরে দাঁড়ানোর পর থেকেই মাঠের বাইরে রয়েছেন দেশ সেরা এই ওপেনার। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি। এমনকি পরবর্তীতে নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য অ্যাওয়ে সিরিজেও অংশ নেবেন না তামিম। সব মিলিয়ে তামিমের ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। আজ (রোববার) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের কথা জানিয়েছেন তামিম।
বর্তমানে কিউইদের সঙ্গে টেস্ট সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। আগামী মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেটে শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট। ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট খেলার পর কেন উইলিয়ামসনের দেশে উড়ে যাবে টাইগাররা। সেই সিরিজের জন্য দলের ক্রিকেটারদের নাম প্রায় চূড়ান্ত করেছে বিসিবি। তবে সেখানে তামিম না খেলায় তার জাতীয় দলে ফেরা নিয়ে অনিশ্চয়তা রয়েছে!
সেসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ বিসিবি সভাপতির বাসভবনে আলোচনায় বসার কথা রয়েছে তামিমের। এর আগে বিসিবির সঙ্গে তার সভা হওয়ার কথা ছিল গেল ২২ নভেম্বরে। যদিও সেই বৈঠক এখনও হয়নি। জানা গেছে, আজ দুপক্ষের বৈঠকে নির্ধারণ হতে পারে তামিমের পরবর্তী সিদ্ধান্ত। তবে বৈঠক শুরুর সময় নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, ধারণা করা হচ্ছে ২০২৪ সালের বিপিএল দিয়ে আবারও ২২ গজে প্রত্যাবর্তন করবেন তামিম। বিপিএলে তার দল ফরচুন বরিশালও তাকে নিয়ে বেশ আশাবাদী। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তামিম। যদিও সেখানে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। ফেসবুক পোস্টে তামিম লিখেছিলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live