ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ভারতকে হারানো খেলোয়াড়কে নিয়ে কাড়াকাড়ি আইপিএলে, এগিয়ে যে দল
বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করা অনেক ক্রিকেটারকে আইপিএলের দলগুলো টার্গেট করছে। এর মধ্যে একজন ট্র্যাভিস হেড। নিলামে তাকে নিয়ে সমস্যা হতে পারে। কিন্তু কোন দলের সুবিধা আছে? আইপিএল মিনি নিলামের এখনও কয়েক মাস বাকি। তবে ইতোমধ্যে বেশ কয়েকটি দল কাজ শুরু করেছে। শক্তিশালী দল গঠনের কাজ অব্যাহত রয়েছে দলগুলোর। বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করা অনেক ক্রিকেটারকে আইপিএলের দলগুলো টার্গেট করছে।
এর মধ্যে একজন ট্র্যাভিস হেড। যিনি বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করে শিরোপা জিতেছেন। সেই হেডকে নিয়ে নিলামে কাড়াকাড়ি হতে পারে। তবে দিল্লির বাকিদের থেকে এগিয়ে রয়েছে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন দলের কোচ রিকি পন্টিং।
অস্ট্রেলিয়ার এক চ্যানেলে পন্টিং জানিয়েছেন, গত বারই তিনি হেডকে নিতে চেয়েছিলেন। কিন্তু বিয়ের কারণে আইপিএলের প্রথম তিন সপ্তাহ খেলতে পারবেন না ভেবে পিছিয়ে আসেন। দলের মালিকেরা রাজি হননি। কিন্তু এ বার সেই সমস্যা নেই। পন্টিং নিজেও অসি হওয়ায় দিল্লিতে হেড যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে।
পন্টিং বলেছেন, “এ বছর যাতে কোনও দলে যোগ দিতে পারে তার জন্য সব রকম চেষ্টা করেছে হেড। গত বারই বিয়ে না থাকলে বড়সড় চুক্তি পেয়ে যেত। প্রতিযোগিতার মাঝেই ওর বিয়ে পড়ে যায়। দুর্ভাগ্যবশত নিতে পারিনি। ওকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম নিলামে নাম লেখাচ্ছে কি না। ও বলেছিল আইপিএল শুরুর দু’সপ্তাহের মধ্যে ওর বিয়ে।
তিন সপ্তাহ খেলতে পারবে না। মালিকেরা সেই ঝুঁকি নিতে রাজি হননি।”এ বার সেই হেডের জন্যে দিল্লি পুরোদমে ঝাঁপাবে বলে মনে করা হচ্ছে। তবে বাকি দলগুলির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live