ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
তামিম ফিরবেন কবে জানালেন নিজেই
বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন চলতি বছরের ২৩ সেপ্টেম্বর। এরপর লাল-সবুজ জার্সিতে দেখা যায়নি টাইগার ওপেনারকে। নানা নাটকীয়তার কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে ছিলেন না তিনি। পরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেন তামিম।
এর পর জানা গেল নিউজিল্যান্ডে ওয়ানডে ফরম্যাটের অ্যাওয়ে সিরিজে থাকছেন না তিনি। ফলে তামিম কবে মাঠে ফিরবেন তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে! ২০২৪ সালের বিপিএল দিয়ে তামিম ২২ গজে প্রত্যাবর্তন করবেন বলে মনে করা হচ্ছে। তার বিপিএল দল ফরচুন বরিশালও তাকে দলে নেওয়ার পূর্ণ প্রত্যাশা করেছে।
আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে বিপিএলের পরবর্তী আসর। এদিকে, দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন তামিম। যদিও সেখানে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ফেসবুক পোস্টে তামিম লিখেছিলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।’ এর আগে গত শনিবার বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস তামিমের বিষয়ে বলেন, ‘সে বলেছে ২২ নভেম্বর দেশে এসে আমাদের কমিটির সঙ্গে বসবে।
তারপর তার সঙ্গে কথা বলে পরবর্তী অবস্থা বুঝতে পারব।’ তামিম কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার হয়েও সিরিজ মিস দিতে পারেন কি না এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘এজন্য আগে তার সঙ্গে আমাদের বসতে হবে। তার কথা জানতে হবে। সে আমাদের বলেছে এখন ব্যাটে-বলে নেই। আগে সে ফিরে আসুক (দেশে), এরপর তার সঙ্গে আলাপ করলে বোঝা যাবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live