ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
আইপিএল থেকে একের পর এক সরে দাঁড়াচ্ছে ইংলিশ তারকা ক্রিকেটার
বেন স্টোকসের পথে হাঁটলেন আরেক ইংলিশ অলরাউন্ডার জো রুটও। ২০২৪ সালের আইপিএল মৌসুম থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি গত (শনিবার) রাতে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এবারের আইপিএলে খেলোয়াড়দের ধরে রাখার বা ছেড়ে দেওয়ার সময় প্রায় শেষ হওয়ার আগেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
রাজস্থানের ক্রিকেট ডিরেক্টর কুমার সাঙ্গাকারা এক বিবৃতিতে বলেছেন: “জো রুট ধরে রাখার কথোপকথনের সময় আমাদের জানিয়েছিলেন যে তিনি ২০২৪ সালের আইপিএলে অংশ নেবেন না। রুট ফ্র্যাঞ্চাইজি এবং তার আশেপাশের খেলোয়াড়দের উপর ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছেন। অল্প সময়ের জন্য। দলই তার শক্তি এবং রয়্যালসের সাথে তিনি যে অভিজ্ঞতা ভাগাভাগি করতে এসেছেন তা দল মিস করবে। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই এবং সবকিছুতেই তার সাফল্য কামনা করি।"
এর আগের মৌসুমে এক কোটি রুপি ব্যাসিক দামে রয়্যালস রুটকে দলে নিয়েছিল। যেখান থেকে পুনরায় টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করতে চেয়েছিলেন এই ইংলিশ তারকা, সেখানে অবশ্য মাত্র তিন ম্যাচে খেলার সুযোগ ছিল। যার মধ্যে মাত্র এক ম্যাচে ব্যাট হাতে নামতে পারেন রুট। তাতে তিনি মাত্র ১০ রান করেন। এছাড়া ২ ওভার বল করলেও পাননি কোনো উইকেট। ফলে মাত্র তিন ম্যাচেই আইপিএল ক্যারিয়ার শেষ হতে পারে রুটের!
রুটের অল্প সময়ের উপস্থিতি তরুণ ক্রিকেটারদের উপকৃত করেছে বলে মত রাজস্থানের, ‘৩২ বছর বয়সী রয়্যালস স্কোয়াডে অনেক গভীরতা ও অভিজ্ঞতা এনেছিলেন। যার কাছ থেকে ধ্রুভ জুরেল, রায়ান পরাগ, যশস্বী জয়জওয়ালদের মতো তরুণ ক্রিকেটাররা অনেক কিছু শেখার সুযোগ পেয়েছে।’
আগামী আইপিএলকে সামনে রেখে পেসার আভেশ খানকে দলে নিয়েছেন রাজস্থান। এজন্য তারা আরেক ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে বিনিময় নীতি প্রয়োগ করেছে। আভেশকে দলে টানতে তারা দেবদুত পাডিক্কালকে ছেড়ে দিয়েছে লখনৌর হাতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live