ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

"দল হারলে কেউ দায় নেয় না"

২০২৩ নভেম্বর ২৫ ২৩:১১:৫৮

"দল হারলে কেউ দায় নেয় না"

ওয়ানডে সুপার লিগে তৃতীয় স্থান থেকে ভারতের মাটিতে পা রেখেছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপে টাইগারদের অবস্থা করুন! কোনোরকমে আটে থেকে শেষে দেশে ফিরেছেন তারা। দলের ব্যবস্থাপনায় এতে বড় পরিবর্তন হয়েছে। তবে আকরাম খান মনে করেন না এটিই কাজ শেষ। বিসিবির এই পরিচালক বলছেন, দলের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব নিতে হবে।

আকরাম আজ মিরপুরে বলেন, আমরা হেরে গেলে কেউ দায়িত্ব নেয় না। আর জিতলে সবাই কৃতিত্ব নিতে চায়। আমাদের এই জিনিস বন্ধ করতে হবে। কারণ আমি ব্যর্থ, সবাই ব্যর্থ। কারণ শুধু খেলোয়াড়, আমরা, টিম ম্যানেজমেন্ট ব্যর্থ। এখন নিউজিল্যান্ড এসেছে, টেস্টে যদি ঘুরে দাঁড়াতে পারি, হয়তো কিছুটা স্বস্তি পাব।'

‘সম্মান জিনিসটা থাকতে হবে। এটা না থাকলে কিন্তু আপনি ঠিক পথে আগাতে পারবেন না। আপনি যতই চেষ্টা করেন। আপনাকে ডিসিপ্লিন হতে হবে, মানতে হবে। যারা খেলোয়াড় আছে ওরা কোচকে মানতে হবে। কোচ যে আছে তাকে খেলোয়াড়দের সম্মান করতে হবে। এমনকি বোর্ড পরিচালক যারা আছে। এটা একটা পরিবার, পরিবার যেভাবে আগায় সেভাবে করতে হবে।’-আরো যোগ করেন আকরাম।

বিশ্বকাপের সময় সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সৃষ্টি করেছিলেন লিটন দাস। এ নিয়ে আকরাম বলেন, ‘দেখেন, একটা ক্রিকেটার শুধু ভালো পারফর্ম করলে ভালো না। আপনি ভারতের কথা বললেন, ইংল্যান্ড বা আন্তর্জাতিক ক্রিকেটার যারা আছে কীভাবে ওরা মানুষের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে কথা বলে। ওর অ্যাটিচিউডে বোঝা যায় ও কী টাইপের লোক। এ জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। আপনার শুধু ভালো বোলিং বা ব্যাটিংয়ে বড় ক্রিকেটার হওয়া যায় না। সব গুণ থাকা উচিত।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ