ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপ ব্যার্থতার কারন জানালেন আকরাম খান
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে বাংলাদেশ দল অনেক প্রত্যাশা নিয়েই অংশ নেয়। কিন্তু টাইগার ভক্তদের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হন সাকিব। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান মনে করেন, বিশ্বকাপে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষাই কাল হয়ে দাঁড়িয়েছে টাইগারদের জন্য।
শনিবার (২৫ নভেম্বর) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আকরাম খান। এত পরীক্ষা-নিরীক্ষা করে কোনো দলের পক্ষেই ভালো করা সম্ভব নয় বলে মনে করেন সাবেক এই অধিনায়ক।
বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘একটা দেশে যদি খেলার আগে এত কথাবার্তা হয় তাহলে ওই দল কোনোদিনও ভালো করতে পারবে না। এই কথাটা আমি এশিয়া কাপের আগেও বলেছিলাম। আমরা বেশি এক্সপেরিমেন্ট করতে গিয়ে পুরো দলকে দাঁড় করাতে পারিনি। শেষ পর্যন্ত একটা দলই আমরা দাঁড় করাতে পারিনি। এত এক্সপেরিমেন্ট করলে কোনো দেশ ভালো করবে বলে মনে হয় না।’
এবারের মতো এমন বাজে বিশ্বকাপ বাংলাদেশ আগে কখনো খেলেনি বলে মনে করেন আকরাম খান। তিনি বলেন, ‘আমার মনে হয় না এর আগে এতো বাজে বিশ্বকাপ বাংলাদেশ খেলেছে। ১৯৯৯ বিশ্বকাপে আমরা ৬টা ম্যাচের মধ্যে ২টা জিতেছিলাম। এবার আমাদের প্রত্যাশা বেশি ছিল। ভারতের মাটিতে খেলা হওয়ায় অনেক আশাও ছিল আমাদের। যেকোনো কারণেই হোক সেই আশা পূরণ হয়নি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live