ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপ মাতানো তিন তারকা ক্রিকেটারকে নিয়ে অদ্ভুত সিধান্ত নিল কলকাতা
হেক্সা মিশনের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে এখন দলগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেবে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে অনুষ্ঠিত হবে। তবে আগে প্রস্তুতি নিতে মাঠে নামবে অংশগ্রহণকারী দলগুলো। যেহেতু পরবর্তী বিশ্বকাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হবে, তাই খেলোয়াড়রা আগে তাদের দক্ষতা বাড়াতে সুযোগ পাবে। সবচেয়ে বড় সুযোগ তৈরি হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।
আগামী বছর অনুষ্ঠিত হবে আইপিএলের ১৭ তম আসর। ১৯ ডিসেম্বর টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে, ২৬ নভেম্বরের মধ্যে, ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানাতে হবে তারা কোন ক্রিকেটারকে ধরে রাখবে এবং কাকে ছেড়ে দেবে। ফলে বিশ্বকাপ খেলা তিন তারকা ক্রিকেটারদের ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা। একজন ভারতীয় ও দুইজন নিউজিল্যান্ডের।
তবে গত বছর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠা ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলকে ১৭ তম আসরে কলকাতার হয়ে ২২ গজ মাতাতে দেখা যাবে। গত আইপিএলে ব্যাট হাতে ঝলসে উঠতে ব্যর্থ হন এ অলরাউন্ডার। তাই দাবি উঠেছিল তাকে বাদ দেয়ার। ছেড়ে দেয়া তিন ক্রিকেটার হলেন, ভারতের শার্দূল ঠাকুর ও নিউজিল্যান্ডের লকি ফার্গুসন এবং টিম সাউদি।
গত বছর নিলামে শার্দূলকে ১০ কোটি টাকায় কিনেছিল কলকাতা। ১১ ম্যাচ খেরে ৭টি উইকেট নিতে পেরেছিলেন তিনি। ব্যাট হাতে করেছিলেন ১৬৮ রান। অন্যদিকে ফার্গুসন তিন ম্যাচ খেলে নিতে পেরেছিলেন মাত্র এক উইকেট তার জন্য ওভার প্রতি দিয়েছিলেন ১২ রান। সাউদি দুই ম্যাচ খেলে কোনো উইকেট পাননি, ওভার প্রতি ১৩ রান করে দিয়েছিলেন।
এবার কলকাতার তাদের পুরোনো তারকা গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবে দলে টেনেছে। দু’বার আইপিএল ট্রফি পাইয়ে দেয়া সাবেক অধিনায়কের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে দল গঠনের ক্ষেত্রে। ক্রিকেটার ছাড়ার ব্যাপারেও নেয়া হয়েছে তার মতামত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live