ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বিপিএলে ম্যাক্সওয়েল-বোল্ট আসার খবরে অবাক দলটির মালিক
ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। একই সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসরও ঘনিয়ে আসছে। আগেই বলা হয়েছিল ২০২৪ সালের বিপিএল নির্বাচনের পর অনুষ্ঠিত হবে। সে হিসেবে ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ের এই আসরের আগে খুব বেশি সময় নেই। এদিকে প্লেয়ার্স ড্রাফট শেষ। প্রায় সব দলই তাদের স্কোয়াড সাজিয়েছে অনেকটা।
তবে বিপিএলের দলগুলো শেষ মুহূর্তে সরাসরি চুক্তিতে বেশ কয়েকজন খেলোয়াড়কে দলে আনতে পারে। সেই সম্ভাবনা এবং সুযোগ দুটোই এখন পর্যন্ত টিকে আছে। এদিকে বরিশাল ফ্র্যাঞ্চাইজি নিয়ে নতুন করে গুঞ্জন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জন বিপিএল মাতাতে আসছেন গ্লেন ম্যাক্সওয়েল এবং ট্রেন্ট বোল্ট। আসন্ন বিপিএলে তাদের দেখা যাবে ফরচুন বরিশালে!
শুক্রবার সন্ধ্যা থেকে এমন খবর পাওয়া যাচ্ছে দেশের ক্রিকেট অঙ্গনে। তবে দলটির মালিক মিজানুর রহমান বলেন, এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এমন প্রশ্ন শুনে তাদের খেলতে আসার খবরে বিস্মিত হয়েছেন বরিশালের মালিকও।
মিজান বলেন, , 'আমরা কথা বলছি এখনো নিশ্চিত নয়। নিশ্চিত হলে তো বলেই দিতাম। এগুলো লিখে লাভ নেই আসলে। ওরা যদি আফ্রিকা টি-টোয়েন্টি লিগের ফাইনালে না উঠে তাহলে ৪ ম্যাচ খেলতে পারবে। কেউ যদি বলে থাকে তাহলে ভুল তথ্য এটা। আলোচনার কথা হচ্ছে, আপাতত। এখন দেখা যাক এখনো তো সময় আছে আসর শুরু হওয়ার।'
উল্লেখ্য, বিশ্বব্যাপী টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট এবং অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের চাহিদা থাকলেও বিপিএলে এর আগে তাদের দেখা যায়নি। ফরচুন বরিশালের সাথে জুটি বেঁধে নিঃসন্দেহে বিপিএলে আরও উন্মাদনা বাড়বে।
ফরচুন বরিশাল ২০২৪ বিপিএলকে সামনে রেখে খুব শক্তিশালী দল তৈরি করেছে। ঘরোয়া ক্রিকেটের তিন বড় নাম তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ ইতিমধ্যেই দলে জায়গা পেয়েছেন। তার সঙ্গে আছেন তাইজুল ইসলাম ও সৌম্য সরকার। বিদেশিদের মধ্যে রয়েছেন শোয়েব মালিক, মোহাম্মদ আমির ও ইব্রাহিম জাদরানের মতো তারকারা। দলের কোচ হিসেবে নিযুক্ত হন কিংবদন্তি ডেভ হুইটমোর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live