ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপ ফাইনালে হারের পর ক্রিকেটারদের পাশে মোদিকে দেখে যা বললেন শোয়েব
বিশ্বকাপ ফাইনালে হারের পর প্রধানমন্ত্রী ভারতীয় দলের ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটারদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন। তিনি ভাঙা ক্রিকেটারদের সান্ত্বনা দেন। তাতে আক্ষেপ ঝরে পড়ল শোয়েবের গলায়।
বিশ্বকাপ ফাইনালে হারের পর ভারতীয় দলের ড্রেসিংরুমে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সান্ত্বনা দিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও মহম্মদ শামি। মোদির এই ভূমিকায় মুগ্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। তার কথায়, পাকিস্তানে কেন এমন একজন প্রধানমন্ত্রী নেই তা নিয়েও পরোক্ষভাবে একটা আক্ষেপ ধরা পড়েছিল। যদিও সরাসরি কোনো মন্তব্য করেননি শোয়েব।
একটি অনুষ্ঠানে শোয়েব বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী ক্রিকেটারদের কাছে গিয়েছেন। ফাইনালে হাতাশাজনক হারের পর ভারতীয় দলের পাশে থাকার বার্তা দিয়েছেন। কত সহজ ভাবে মিশেছেন ক্রিকেটারদের সঙ্গে। ওদের আবেগ ভাগ করে নিয়েছেন। কঠিন সময় নিজের সন্তানের মতো করে আগলে রাখার চেষ্টা করেছেন ক্রিকেটারদের। ওদের মনোবল, আত্মবিশ্বাস বৃদ্ধির চেষ্টা করেছেন। ওদের খেলার প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী হিসাবে তাঁর ওই পদক্ষেপ সত্যিই দারুণ ছিল।’’
ফাইনালের পর শুধু ভারতীয় দলের সাজঘরেই যাননি মোদী। সমাজমাধ্যমেও রোহিত, কোহলিদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ‘‘প্রিয় ভারতীয় দল, পুরো বিশ্বকাপে আপনাদের সংকল্প এবং প্রতিভা লক্ষণীয় ছিল। আপনাদের সংহতিও ছিল দেখার মতো। আপনারা দারুণ খেলেছেন। দেশকে গর্বিত করেছেন। আমরা সব সময় আপনাদের পাশে রয়েছি।’’
প্রধানমন্ত্রীর ভূমিকায় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ভারতীয় দলের সদস্যেরাও। রবীন্দ্র জাডেজা, শামিরা সমাজমাধ্যমে মোদীকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন পাশে থাকার জন্য। তাঁরা বলেছিলেন, প্রধানমন্ত্রীর উৎসাহ তাঁদের আগামী দিনে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।
কঠিন সময় দেশের প্রধানমন্ত্রীর মতো ব্যক্তিত্বের এ ভাবে পাশে দাঁড়ানো শোয়েবের কাছে অভাবনীয় মনে হয়েছে। তাতেই মনে করা হচ্ছে, পাকিস্তানের নেতৃত্বের মানসিকতা নিয়ে হয়তো তাঁর মধ্যে আক্ষেপ রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live