ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বিপিএল মাতাবেন বিশ্ব চ্যাম্পিয়ন দলের তারকা ব্যাটার
ফরচুন বরিশালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসবেন বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের তারকা খেলোয়াড়। প্রথম সেমিফাইনাল ম্যাচে খেলা নিউজিল্যান্ডের তারকা বোলার তার সঙ্গে আসবেন। তবে পুরো মৌসুমে এই দুই ক্রিকেটারকে পাওয়া যাবে না। এদিকে, ফ্র্যাঞ্চাইজি দাবি করেছে যে তামিম ইকবাল তার ফিটনেসের সেরা স্তরে রয়েছেন। খান সাহেব আবারও বিপিএল দিয়ে লাইমলাইটে আসবেন।
আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তামিম ইকবাল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় নতুন আলোচনা। তবে তামিমের বক্তব্য সৌজন্য সাক্ষাৎকার ছাড়া আর কিছু নয়।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নেই। অ্যাওয়ে সিরিজেও থাকছেন না তা নিশ্চিত। তামিমের চোখ এখন শুধু বিপিএলের দিকে। এই টুর্নামেন্টের প্রস্তুতিতে নিজের সেরাটা দিয়ে জাতীয় দলে ফিরতে চান টাইগার ওপেনার। তার ফরচুন বরিশাল দলও তামিমকে নিয়ে আশাবাদী।
ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান বলেন, তামিম সুপার ফিট। আগামী বছর আপনি দেখবেন সে বিপিএলের সেরা খেলোয়াড় হবে।
তবে বড় চমক আনতে চলেছে দক্ষিণের ফ্যাঞ্চাইজিটি। শোয়েব মালিক ও মোহাম্মদ আমিরকে পুরো আসরের জন্য পাবে না বরিশাল। তাদের পরিবর্তে দলটি সাইন করাবে বিশ্বকাপের ডাবল সেঞ্চুরিয়ান গ্লেন ম্যাক্সওয়েল ও নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টকে।
এবারও বিপিএল থেকে কোন লভ্যাংশ পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। বড় অঙ্কের টাকা লগ্নি করার পরও লাভের মুখ দেখা প্রায় অসম্ভব। পাশাপাশি ডলার সঙ্কটের কারণে বিদেশি ক্রিকেটার ও কোচদের পারিশ্রমিক দিতে হিমশিম খেতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।
ফরচুন বরিশালের কর্ণধার আরও বলেন, এদের পেমেন্ট করতে গেলে তো আমাদের জটিলতা থাকবেই। আমার ধারণা বিসিবি একটা রাস্তা বের করবে।
বিপিএলের শুরু থেকে ডিআরএস থাকায় এবার আম্পায়ারিং ইস্যু নিয়ে বিতর্ক কম হবে বলে বিশ্বাস দলগুলোর। তবে অন্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মতো বিপিএলে উন্নত ব্রডকাস্টের দাবি ফরচুন বরিশালের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live