ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
অজানা যে কারনে হঠাৎ ক্রিকেটকে বিদায় জানালেন পাক তারকা
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। টি-টোয়েন্টি ফরম্যাটের সাবেক এই নাম্বার ওয়ান বোলার বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের বাইরে। ইমাদ সোশ্যাল মিডিয়া এক্সে (আগের টুইটার) একটি পোস্টে অবসরের ঘোষণা দেন।
ইমাদ ওয়াসিম পাকিস্তানের হয়ে মোট ১২১ টি ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছেন। বয়সভিত্তিক দলে একজন অধিনায়কও ছিলেন। তাকে শেষ দেখা গিয়েছিল এপ্রিলে ম্যান ইন গ্রিন-এর হয়ে মাঠে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন তিনি। কিন্তু শেষ ওয়ানডে খেলা হয়েছে বেশ কয়েক বছর আগে।
এক্স-কে দেওয়া এক বিবৃতিতে ইমাদ বলেছেন: 'গত কয়েকদিন ধরে আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনেক ভাবছি। আমি পরবর্তীকালে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এখনই সঠিক সময়। আমি পিসিবিকে অনেক বছর ধরে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। পাকিস্তানের প্রতিনিধিত্ব করা সত্যি সম্মানের।"
এরপরই নতুন দিনের জন্য শুভকামনাও জানিয়েছেন ইমাদ, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আমার ১২১টি ম্যাচের প্রতিটিই ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো। নতুন কোচ ও নেতৃত্ব আসছে, ফলে পাকিস্তান ক্রিকেটের সামনে রোমাঞ্চকর দিন। সংশ্লিষ্ট সবাইকে সাফল্যের জন্য শুভকামনা। দলের উন্নতি দেখতে মুখিয়ে আছি আমি।’
নিজের পোস্টের শেষদিকে পাকিস্তানের ভক্তদের আর নিজের পরিবারকেও ধন্যবাদ দিতে ভুল করেননি ইমাদ। জানিয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের বাইরের ক্রিকেটে এখন মনোযোগ দিতে চান তিনি। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে তার প্রতি যে প্রত্যাশা, সেদিকেই হয়ত ইঙিত করেছেন এই ক্রিকেটার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live