ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
টেস্ট সিরিজের আগেই বাংলাদেশের পিচ নিয়ে যা বললেন নিউজিল্যান্ড তারকার
বিশ্বকাপের পর বিশ্রাম পায়নি নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে সেমিফাইনালে বড় লড়াই করেও বিদায় নিতে হয়েছে তাদের। এরপর মাঠের খেলায় ফিরতে হয় তাদের। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরেছে কিউইরা। এরই মধ্যে তারা পৌঁছে গেছে প্রথম টেস্টের ভেন্যু সিলেটে।
সিলেটে এসে তারা একটু অবাকই হলো। সিরিজের প্রথম টেস্টের জন্য প্রত্যাশার চেয়ে সবুজ পিচ। এর মানে এই পিচে একটু বেশি ঘাস আছে। এমন পিচ নিয়ে কিউই স্কোয়াডের প্রায় সবাই বেশ খুশি। বাংলাদেশের শক্তির কথা মাথায় রেখে স্পিন-বান্ধব উইকেট রয়েছে সিলেটে। কিন্তু দলের অন্যতম তারকা রাচিন রবীন্দ্রের কথায় নিউজিল্যান্ডেররাও পিচ নিয়ে সন্তুষ্ট ছিল। বিশ্বকাপে অনেক আলো ছড়ানো এই ক্রিকেটার বাংলাদেশে ভালো করতে প্রস্তুত।
নিজেদের স্পিন আক্রমণ নিয়ে আজ সিলেটে রাচিন বলেন, 'আমাদের শক্তিশালী স্পিন আক্রমণ আছে, জেজি (ইজাজ প্যাটেল), স্যান্টনার, ইশ (সোধি) ও জিপি (গ্লেন ফিলিপ্স) আছে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে তাদের কাছ থেকে শেখার চেষ্টা করব এবং সোধি ও জেজির এখানে খেলার অভিজ্ঞতা আছে অনেক এবং তারা জানে এখানে কি করলে ভালো হবে। কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করব। প্রত্যেকেই ভিন্নরকমের বোলার। এটা স্পিন আক্রমণের ভারসাম্য বাড়িয়েছে।'
সিলেটের উইকেট নিয়ে আজ দিনভর উচ্ছ্বাস প্রকাশ করেছেন কিউই ক্রিকেটাররা। সেই দলে আছেন রাচিন নিজেও, '২০২১ সালে এখানের উইকেট আকর্ষনীয় ছিল। আমার মনে হয় এখানে ব্যাট করা কিছুটা কঠিন হবে। কিন্তু বল করা দারুণ ব্যাপার হবে। স্পিনাররা আরেকটু বেশি পেস পাবে। স্পিনাররাই বেশি সুবিধা পাবে তাই জায়গা মতো বল করতে হবে এবং এর সঙ্গে গতি কাজে লাগাতে পারলে সাফল্য পাওয়া যাবে।'
নিউজিল্যান্ড দলের স্পিন বোলিং কোচ সাকলাইন মুস্তাক। কিংবদন্তি এই ক্রিকেটারের অধীনে ভালো করার প্রত্যাশা রাচিনের, 'সাকলাইন অনেক বড় মাপের কোচ। আমি তার সঙ্গে অল্প কিছু সময় কাটিয়েছি। গত এপ্রিল-মেতে পাকিস্তান সিরিজের আগে তার সঙ্গে কাজ করেছি এবং সে আমাকে অনেক সাহায্য করেছে। শুধু আমি নয় গ্রুপের সব স্পিনারই তার কাছ থেকে সাহায্য পেয়েছে। তার সঙ্গে আবারও কাজ করতে পারে দারুণ আনন্দিত আমি। তার সঙ্গে ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে, বোলিং নিয়েও, জীবন নিয়েও।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live