ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপ থেকে ফিরেই বিয়ের পিঁড়িতে বসলেন পাক ক্রিকেটার
বিয়ের পিঁড়িতে বসছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার ইমাম-উল হক। সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপ থেকে ফিরেই তার বাগদত্তা আনমোল মেহমুদের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন ২৭ বছর বয়সী এই পাক ওপেনার।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পাকিস্তানের লাহোরে কাওয়ালি গানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের মূল অনুষ্ঠান শুরু হয়। এর আগে নরওয়েতে মেহেন্দি অনুষ্ঠানের মাধ্যমে ইমামের বিয়ের যাত্রা শুরু হয়। জিও টিভির খবর।
লাহোরে ইমামের বিয়ের অনুষ্ঠানের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম, উসমান কাদির, সরফরাজ আহমেদ, কামরান আকমল এবং সাবেক প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।
এদিকে, নববধূ তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার বরের সাথে কিছু সুন্দর ছবিও শেয়ার করেছেন। আজ ইমাম ও আনমোলের বিয়ের অনুষ্ঠান এবং রবিবার ওয়ালিমা সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live