ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
আর্জেন্টাইন কোচ স্কালোনিকে নিয়ে ক্রমেই বাড়ছে গুঞ্জন
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে জয়ের পরপরই অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতই ভেসে আসে লিওনেল স্কালোনির কোচিং ছাড়ার আভাস। এখন বিদায় না বললেও শিগগিরই দায়িত্ব ছাড়তে যাচ্ছেন এই আর্জেন্টাইন। আলবিসেলেস্তেকে বিশ্বকাপ এনে দেওয়া এই কোচ জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান।
আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার সঙ্গে নানা কারণে সম্পর্কের অবনতি হয়েছে এই মাস্টার মাইন্ডের। তাই তিনি আর আর্জেন্টিনার কোচের চেয়ারে থাকতে চাচ্ছেন না।
তবে স্কালোনির পদত্যাগ ইঙ্গিতের বার্তা আসার কয়েক ঘন্টা পরেই শোনা যেতে থাকে নতুন খবর। আলবিসেলেস্তে ফুটবলের বিশ্বস্ত সাংবাদিক গ্যাস্টন এদুল জানান, এখনই পদ ছাড়ছেন না স্কালোনি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছুটা সময় চান তিনি।
এদিকে পরবর্তী কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে যে স্কালোনি এবং তার সহকারীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। যদিও কনমেবল ইভেন্ট হতে এখনও সপ্তাহ দুয়েক বাকি। এদিকে স্কালোনির সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। কিন্তু আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে এমন পরিস্থিতি তারা দেখছেন না।
প্রতিটি সদস্য দেশের ফেডারেশনের কোচ এবং নেতাদের অবশ্যই কনমেবলের ড্র অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে। যেমনটা হয়েছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপে। তাহলে চ্যাম্পিয়নদের প্রতিনিধিত্ব করবে কে?
উল্লেখ্য, দুই আসর পর আবারও যুক্তরাষ্ট্রে ফিরছে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। কনমেবলের ১০ দলের সঙ্গে অংশ নেবে কনকাকাফের ৬ দল। ইতিহাসে দ্বিতীয়বারের মতো ১৬ দলের অংশগ্রহণে আগামী ২০২৪ সালে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। আসর শুরু হবে ২০২৪ সালের ২০ জুন। পর্দা নামবে ১৪ জুলাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live