ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
নির্বাচনে মুসলিম ভোট পেতেই শামির প্রতি বাড়তি দরদ মোদির, যা বললেন শামি
পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলা ফাইনােল হার, তাতে হাত-ছোঁয়া দূরত্ব থেকে ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের। স্বাভাবিকভাবেই ম্যাচের পর দলের ক্রিকেটাররা বেশ হতাশ। যা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নজর এড়ায়নি।
ম্যাচের পর রোহিত শর্মা ও বিরাট কোহলিকে সান্ত্বনা দিতে ড্রেসিংরুমে যান মোদি। এ সময় তিনি মোহাম্মদ শামিকে বুকে জড়িয়ে ধরেন। তার সাথে আরও কথা বলেন। আর এই খবর ছড়িয়ে পড়ার পরই শুরু হয় নতুন বিতর্ক। অনেকেই বলছেন, আসন্ন নির্বাচনে মুসলিম ভোট পেতেই শামির প্রতি এমন বাড়তি দয়া দেখিয়েছেন মোদি! তবে বাকিদের মতোই স্বাভাবিকভাবেই নিয়েছেন শামি।
শামি বলেন, "এটা খুবই গুরুত্বপূর্ণ। ফাইনালে হারার পর যদি প্রধানমন্ত্রী আপনাকে উৎসাহ দেন, তাহলে সেটা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। কারণ, হারের পর আপনার মনোবল ইতিমধ্যেই কমে গেছে। এটা সত্যিই আলাদা।'
এর আগে, সেমিফাইনাল ম্যাচের পরে মোদি এক্স পোস্টে শামির প্রশংসা করেছিলেন। অনেকে আবার সেই পোস্ট সামনে নিয়ে আসছেন এখন। উল্লেখ্য, সেমিতে ভারতের জয়ের নায়ক ছিলেন এই অভিজ্ঞ পেসার।
নরেন্দ্র মোদি এক্স পোস্টে লিখেছেন, 'আজকের সেমিফাইনালকে আরও বিশেষ কিছু ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য তৈরি করা হয়েছিল। এই ম্যাচে এবং এই বিশ্বকাপে মোহাম্মদ শামির বোলিং কয়েক প্রজন্ম ধরে মনে রাখবে ক্রিকেটপ্রেমীরা। শামি খুব ভালো খেলেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন কোহলি ও শ্রেয়াস আইয়ার। যদিও মোদি তার টুইটে শুধুমাত্র শামির নাম উল্লেখ করেছেন।
ঘরের মাঠে ফাইনালে অজিদের বিপক্ষে হারের পর শামি বলেন, ‘সব মিলিয়ে আমরা ভালো খেলেছি। সামর্থ্য ও আত্মবিশ্বাসের কোনো কমতি ছিল না। দল হিসেবে খারাপ দিন আসতে পারে। এটা যে কোন সময় আসতে পারে; এবং দিনটি আমাদের ছিল না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live