ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ, অজানা কারনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তামিম
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের সেরা ওপেনার তামিম ইকবাল প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেন।
ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসে আছেন। দাঁড়িয়ে আছেন তামিম ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা। ছবির ক্যাপশনে লেখক লিখেছেন: "মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করা সবসময়ই আনন্দের।"
এর আগে গত ৬ জুলাই হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। তবে একদিন পর (৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবসরের ইতি টেনে জাতীয় দলে ফেরার ঘোষণা দেন এই ক্রিকেটার।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সহযোগিতায় সে সময় গণভবনে আসেন তামিম। সঙ্গে ছিলেন স্ত্রী আয়েশা। উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।
অবসর ভেঙে ফিরলেও বিশ্বকাপ খেলা হয়নি তামিমের। ইনজুরি থেকে ফিরতে টানা দুই মাস কঠোর পরিশ্রম করলেও শেষ পর্যন্ত ফিট নয় এমনটা জানিয়ে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি তামিমের। তবে এবার কি কারনে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তা জানা যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live