ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে অস্ট্রেলিয়া সাথে বড় পরাজয়ের কারন নিয়ে যা বলল অশ্বিন
ভারতের পরিকল্পনা ছিল দ্রুত স্পিন-বান্ধব উইকেট তৈরি করে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপকে ঘোরানো। তবে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। আহমেদাবাদে কম উইকেটে রোহিত শর্মার দল ভালো শুরু করলেও সময়ের সাথে সাথে ম্যাচ থেকে দূরে সরে যায়। শেষ পর্যন্ত স্বাগতিক বোলাররাও অল্প পুঁজিতে টক্কর দিতে পারেনি। দূরত্ব ছুঁয়ে ট্রফি হাতছাড়া করল ভারত।
উইকেট দেখে অজিরা আগেই যেভাবে পড়তে পেরেছে তাতে অবাক হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া ব্যক্তিগতভাবে আমাকে ধোঁকা দিয়েছে। অস্ট্রেলিয়ার ইতিহাস বলে, বড় ফাইনালে টসে জিতে তারা বলে, “আমরা ব্যাটিং করব, মেট”। আমি প্রার্থনা করছিলাম, অস্ট্রেলিয়া সেটিই করুক। কারণ অনেকেই বুঝবে না, আহমেদাবাদের (পিচের) মাটি ছিল ওডিশার মতো, মানে দেশের পূর্ব দিকে যেকোনো জায়গার মাটি নিলে এমন আচরণই করবে। অন্য যেকোনো পিচে যদি হাঁটুসমান বাউন্স থাকে, এখানে আরও নিচে থাকে। বাউন্স কম থাকবে, কিন্তু মাটি ভাঙবে না, কারণ এটি ময়েশ্চার ধরে রাখবে।’
ইনিংস বিরতিতে পিচ দেখতে গিয়েছিলেন অশ্বিন। সেখানে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জজ বেইলির সঙ্গে দেখা হয় অশ্বিনের। তখন অশ্বিন জানতে চেয়েছিলেন, তারা টস জিতে কেন ব্যাটিং নিলো না।
বেইলি এভাবে উত্তর দিয়েছেন, 'আমরা অনেক দিন আইপিএল ও দ্বিপক্ষীয় সিরিজ খেলেছি (এখানে)। আমাদের অভিজ্ঞতা বলে, লাল মাটির হলে পিচ ভাঙত, কিন্তু কালো মাটির পিচে ফ্লাডলাইটে ব্যাটিং সহজ হয়। লক্ষ্ণৌয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে লাল মাটির পিচ ছিল, যেখানে শুধু সিম হয়েছে তা নয়, সময় গড়ানোর সঙ্গে টার্নও মিলেছে। লাল মাটির পিচে শিশির তেমন প্রভাব ফেলে না, কিন্তু কালো মাটির পিচে বিকেলে টার্ন ভালো থাকে, রাতে একদম ‘পাটা’ হয়ে যায়, যেন সিমেন্ট দিয়ে তৈরি।’
অশ্বিন বলেন, ‘আমি এ ব্যাখ্যা শুনে একেবারে হতবাক হয়ে গেছি। দেখুন, আইপিএল ও ভারতে দ্বিপক্ষীয় সিরিজের অভিজ্ঞতা বিশ্বকাপের কেন্দ্রবিন্দুতে এসে ঠেকেছে। তারা একেবারে ঠিকঠাক পিচ পড়তে পারছে।’
এর আগে সেমি ফাইনালে প্রথমে যে পিচে খেলার কথা ছিল, সেখানে খেলেনি ভারত। তাদের আপত্তিতেই পিচ পরিবর্তন করা হয়। যা নিয়ম মতে হলেও অনেকেই এটা ভালভাবে নেননি। এটাকে অশ্বিন হাস্যকর হিসেবে দেখচেন।
তিনি বলেন, ‘অন্য দেশের সাংবাদিকেরা হয়তো মন্তব্য করছেন, পিচ বদলানো হয়েছে বা এমন কিছু, কিন্তু এগুলো হাস্যকর। ভারত একটি বিশেষ দেশ। ভারতের বিভিন্ন জাগায় ভিন্ন ভিন্ন মাটি থাকে—কালো মাটি, একটু কম কালো মাটি, কালো, কাদামাটি ও লাল মাটির মিশ্রণ, একেবারে লাল মাটি, বালুমিশ্রিত লাল মাটি, আরও অনেক কিছু। এক আহমেদাবাদেই তিন-চার ধরনের মাটির পিচ আছে। ফলে জর্জ বেইলি পিচ নিয়ে আমাকে যা বলেছে, তাতে আমি হতবাক হয়ে গেছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live