ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
এবারের আইপিএলে সাকিব কে ঘিরে ধোঁয়াশা
বিশ্বকাপের পর আইপিএলকে ঘিরে উত্তাপ বাড়ছে। আইপিএলের পরবর্তী আসরের নিলাম হবে ১৯ ডিসেম্বর দুবাইয়ে। তার আগে ২৬ নভেম্বরের মধ্যে দলগুলোকে ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে বলে জানা গেছে। সব মিলিয়ে দলকে একত্রিত করতে অনেক সময় ব্যয় করছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ক্যাম্পে ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে গতবছর আন্তর্জাতিক ক্রিকেটে দায়িত্বের কারণে পুরো মৌসুম থেকে নাম প্রত্যাহার করে নেন সাকিব। এ নিয়ে সে সময় ব্যাপক সমালোচনা হয়। এখন প্রশ্ন হল কেকেআর তাকে ধরে রাখবে কি না।
লক্ষ্মৌ সুপার জায়ান্টস ছেড়ে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন গৌতম গম্ভীর। কেকেআরের হয়ে দুইবারের শিরোপাজয়ী এই অধিনায়ক আসন্ন আইপিএলের জন্য যে নিজের মতো করে দল সাজাবেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সাকিবদের আদৌ কলকাতা দলে রাখা হবে কি না, সেই ব্যাপারটিও অনেকটা গৌতমের ওপর নির্ভর করছে।
তবে ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন, সাকিবকে আপাতত ধরে রাখতে চাইছে নাইট শিবির। গম্ভীর এবং সাকিব দুজনই একে অপরকে খুব ভালো করে চেনেন। ইতোপূর্বে তারা ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত এক দলের হয়ে আইপিএল খেলেছেন। গৌতম গম্ভীরের নেতৃত্বে ২ বার আইপিএল শিরোপা জেতা দলেও ছিলেন সাকিব।
সাকিব ছাড়া কলকাতা শিবিরে অবশ্য কোনো বাঁহাতি স্পিনার নেই। আর সে কারণেই সাকিবকে দলে রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে। যদিও রিটেনশন লিস্ট পেলেই বাকিটা জানা যাবে।
এদিকে, সাকিব ছাড়াও গেলবার প্রথমবারের মতো কলকাতার হয়ে আইপিএল খেলেছেন টাইগার উইকেটকিপার ব্যাটার লিটন দাস। যদিও এক ম্যাচের বেশি খেলতে পারেননি। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিলে তার জায়গা পাওয়া নিয়ে আছে শঙ্কা। তবে পেসার মুস্তাফিজুর রহমানকে রেখে দিতে পারে দিল্লি ক্যাপিটালস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live