ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

আইসিসি থেকে চরম শাস্তি যাচ্ছে রউফ

২০২৩ নভেম্বর ২৩ ১৮:০১:২৬

আইসিসি থেকে চরম শাস্তি যাচ্ছে রউফ

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে। প্রধান নির্বাচক হিসেবে এটি ছিল ওয়াহাব রিয়াজের প্রথম অ্যাসাইনমেন্ট। এই দলে হারিস রউফকে চেয়েছিলেন ওয়াহাব। কিন্তু রউফ রাজি না হওয়ায় তাকে দলে রাখা হয়নি।

তবে রউফ বলেছেন, টেস্ট না করার জন্য তিনি আগেই টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন। আপাতত তিনি শুধু সাদা বল নিয়েই খেলতে চান। নির্বাচকের সঙ্গে রউফের অসংলগ্ন বক্তব্য তার জন্য কাল হতে পারে!

সংবাদ সংস্থা পিটিআই এর বরাত দিয়ে পাকিস্তানি দৈনিক ডন জানিয়েছে, দলের প্রতি রউফের এমন বক্তব্যে বিরক্ত হয়েছেন পিসিবির বেশ কয়েকজন কর্মকর্তা। ত্যাছাড়া তার সমর্থনে লাহোর কালান্দার্স কোচ আকিব জাভেদের বিবৃতির ব্যাপারটিও ভালোভাবে নেয়নি পিসিবি। এ কারণে রউফের চুক্তিতে বেতন-ভাতা নিয়ে নতুন করে ভাবতে চাচ্ছে বোর্ড।

সূত্র জানিয়েছে, ‘রউফ যদি শুধু সাদা বলে মনোযোগ দিতে চায়, তাহলে তার কেন্দ্রীয় চুক্তি পুণর্বিবেচনা করার আলোচনা করা হবে। কারণ তাকে ক্যাটাগরি বি-তে রাখা হয়েছে। সেখানে মাসে ৪০ লাখ রুপির বেশি বেতন দেওয়া হয়, সে সঙ্গে ম্যাচ ফি, বোনাসও বেশি দেওয়া হয়। এবং আইসিসির আয় থেকেও কিছু অংশ পায়। শীর্ষ দুই ক্যাটাগরি যারা পায়, তাদের সব সংস্করণের খেলোয়াড় বলে মনে করা হয়।’

রউফের চুক্তি বিবেচনার পাশাপাশি বিগ ব্যাশ লিগের আসন্ন আসরে তাকে ছাড়পত্র দেওয়ার বিষয়টিও ভাববে বোর্ড। ধারণ করা হচ্ছে, বিগ ব্যাশে খেলার জন্যই টেস্ট খেলতে অস্ট্রেলিয়া যেতে চাননি এই পেসার। তাই বিগ ব্যাশে তার এনওসি না পাওয়া নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ