ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বিগ ব্যাশ নিয়ে দুঃসংবাদ দিলেন রশিদ খান
বিগ ব্যাশের নিয়মিত মুখ আফগানিস্তানের তারকা রশিদ খান। বিগ ব্যাশ ছাড়াও প্রায় সব টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ক্রিকেটারের। আগামী মৌসুমের বিগ ব্যাশে দেখা যাবে না এই লেগ স্পিনারকে। অ্যাডিলেড স্ট্রাইকার্স এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, চোটের কারণে বিগ ব্যাশ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রশিদ খান। বিগ ব্যাশে আফগান তারকার অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করে অ্যাডিলেড স্ট্রাইকার্স এক বিবৃতিতে বলেছে যে রশিদ খান ছোট অস্ত্রোপচারের কারণে আসন্ন বিগ ব্যাশ থেকে সরে এসেছেন।
অ্যাডিলেড স্ট্রাইকার্সের ম্যানেজার টিম নিয়েলসেন রশিদ খানের ব্যাপারে লিখেন, ‘স্ট্রাইকার্সের অত্যন্ত প্রিয় একজন সদস্য রশিদ। আমাদের ভক্তদের কাছেও সে দারুণ। রশিদ আমাদের সঙ্গে সাত বছর ধরে আছে। এই গ্রীষ্মে আমরা সবাই তাকে মিস করবো। রশিদও অ্যাডিলেড স্ট্রাইকার্সকে খুব ভালোবাসে। দীর্ঘ সময় খেলা চালিয়ে যাওয়ার জন্য রশিদকে চিকিৎসা করাতে হবে। আমরা তার পাশে আছি সবসময়।’
উল্লেখ্য, ২০১৭ সালে বিগ ব্যাশে অভিষেক হয় রশিদ খানের। ৬৯ ম্যাচে ১৭.৫১ গড়ে ও ৬.৪৪ ইকোনমিতে রশিদ শিকার করেছেন ৯৮ উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live