ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপের পর নতুনদের নিয়ে প্রতিশোধ নিতে মরিয়া ভারত
বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র ৪ দিন পর আবারও মাঠে নামতে হচ্ছে ভারতকে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। নিজেদের দেশে এই দলের বিপক্ষে ফাইনালে হারতে হয়েছে তাদের। নতুন সূচনাও তাদের বিরুদ্ধে। বিশ্বকাপের পর ভারত এমন একটি দল নিয়ে নামছে যেখানে আগের স্কোয়াড থেকে আছে মাত্র তিনজন। এমনকি দলের কোচিং প্যানেলেও পরিবর্তন এসেছে।
বিশ্বকাপ দলে সিনিয়র খেলোয়াড়ের অভাব ছিল না।রোহিত শর্মা, বিরাট কোহলি বা রবীন্দ্র জাদেজারা তো ক্যারিয়ারের গোধূলিলগ্নে আছেন। বেলায় বেলায় মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহদের ক্যারিয়াটাও কম লম্বা না। বলতে গেলে ক্যারিয়ারের মধ্যগণনে আছেন তারা। একেবারেই তরুণ ক্রিকেটারদের মধ্যে তেমন কেউই ছিলেন না ভারতের সেই স্কোয়াডে।
তবে বৃহস্পতিবার ভারতে যে স্কোয়াড মাঠে নামতে যাচ্ছে সেদিকে আমাদের একটু নজর রাখতেই হবে। এই দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টিতে এক নম্বর ব্যাটসম্যান তিনি। এই সিরিজে সূর্যকুমার ছাড়াও বিশ্বকাপ দলের আরও দুই সদস্য রয়েছেন। দলে আছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ইশান কিষাণ ও পেসার প্রসিধ কৃষ্ণ। শেষ দুটি টি-টোয়েন্টির জন্য এই সিরিজে আসবেন শ্রেয়শ আইয়ার।
এই ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য স্কোয়াড ভারতের ভবিষ্যত কেমন হতে পারে তার ধারণা দিতে পারে। বিশাখাপত্তনমের এই ম্যাচে ভারতীয় দলে যারা আছেন তাদের বেশির ভাগই এখনও টেস্ট খেলেননি।
অজিদের বিপক্ষে এই সিরিজের স্কোয়াড দেখে নেওয়া যাক। দলের প্রায় সবাই ফ্রেশ। ইশান কিষাণ, ঋতুরাজ গায়কওয়াড়, তিলক ভার্মা, শিবম দুবে, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, আভেশ খান, মুকেশ কুমার। এদের নিয়ে অজি বধের পরিকল্পনা সাজাচ্ছেন কোচ ভিভিএস লক্ষ্মণ।
দলটির কোচিং প্যানেলেও রয়েছে পরিবর্তন। এই সিরিজে ভারতের কোচ থাকবেন প্রাক্তন ব্যাটসম্যান লক্ষ্মণ। এর আগে লক্ষ্মণ ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির কোচ ছিলেন। মনে করা হচ্ছে রাহুল দ্রাবিড়ের পর তাকে ভারতের কোচ হিসেবে দেখা যেতে পারে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live