ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
পাকিস্তান স্থগিত করলো টি-টোয়েন্টি সিরিজ, বড় দুঃসংবাদ পেলো বিপক্ষ দল
পাকিস্তান ২০২৪ সালের মে মাসে নেদারল্যান্ডসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করেছে। মূলত ক্রিকেটের ব্যস্ত সময়সূচীর চাপ কমাতে তারা এই সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
এবারের ওয়ানডে বিশ্বকাপে ২ জয় পাওয়া স্কট এডওয়ার্ডসদের জন্য দুঃসংবাদ হয়ে এলো পাকিস্তানের সিরিজ স্থগিতের খবর। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় অনুষ্ঠিত হবে। ডাচদের বিপক্ষে সিরিজটি পাকিস্তানের ইউরোপীয় সফরের জন্য নির্ধারিত ছিল। কিন্তু পারস্পরিক চুক্তিতে সিরিজটি স্থগিত করা হয়।
পাকিস্তানের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজ ডাচদের জন্য ভালো সুযোগ হতে পারে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার কারণে দুই দেশের ক্রিকেট বোর্ডের চুক্তিতে এই সিরিজ স্থগিত করা হয়েছে।
এফটিপি অনুসারে এই সিরিজটি মে মাসে অনুষ্ঠিত হচ্ছে না। অনির্দিষ্ট কালের জন্য স্থগিত এই সিরিজটি দুই বোর্ড মিলে সূচিতে জায়গা বের করে আয়োজনের চেষ্টা করবে।
উল্লেখ্য পাকিস্তান ২০২২ সালে নেদারল্যান্ড সফর করেছিলো। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাবররা ডাচদের হোয়াইটওয়াশ করেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live