ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
তাইজুলের ফেসবুক পোস্ট নেটিজেনদের মনে দাগ কেটেছে
বাংলাদেশ প্রথম দল যারা সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপ থেকে হতাশাজনক পারফরম্যান্স কারণে সবার আগে ফিরে আসতে হয়েছে। সেই হতাশা ঝেড়ে ফেলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছে টাইগাররা। এই সিরিজ দিয়ে, টাইগাররা ক্রমাগত ব্যর্থতার খপ্পর থেকে বেরিয়ে আসার লক্ষ্য নিযে খেলবে।
বাংলাদেশের সামনে নতুন মিশন হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। তারই অংশ হিসেবে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। আসন্ন এই সিরিজ দিয়েই মাঠে ফিরছেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। অতীতে, এই বাঁহাতি স্পিনার একটি পরামর্শমূলক বার্তা পাঠিয়েছিলেন।
বুধবার (২২ নভেম্বর) প্রথম টেস্টের ভেন্যু সিলেটের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। এর আগে গতকাল (মঙ্গলবার) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন তাইজুল। সেখানে তিনি লিখেছেন, ‘তাইজুল স্বার্থে নয় ভালবাসায় বিশ্বাসী।’
এমন পোস্ট দিয়ে তাইজুল আসলে কী বোঝাতে চেয়েছেন তা বলা মুশকিল! তবে বিশ্বকাপ দলে তার জায়গা না পাওয়ার কারণেই এটা লেখা হয়েছে বলে ধারণা করা যায়। তবে তিনি যেহেতু কারো নাম বলেননি, তাইজুলই বলতে পারেন এই পোষ্ট আসলে কেন তিনি দিয়েছেন।
প্রসঙ্গত, গত আইসিসি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলে রাখা হয়নি তাইজুলকে। তার স্থলাভিষিক্ত হন আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তাইজুলের বদলে আসা এই স্পিনার অবশ্য টুর্নামেন্টে নিয়েছেন মোট ৩ উইকেট।
আগামী ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর আগামী ৬ ডিসেম্বর থেকে ‘হোম অব ক্রিকেট’ হিসেবে পরিচিত ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এদিকে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে দলের নেতৃত্বের দায়িত্ব নেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট সিরিজের পর তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে টাইগাররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live