ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
অস্ট্রেলিয়ান ব্যাটারকে দ্রুত আউট করতে ভারতীয় ক্রিকেটারের স্লেজিং
ভারত বিশ্বকাপের ফাইনালে হেরেছে মূলত অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ট্র্যাভিস হেড এবং মার্নাস লাবুচেনের ১৯২ রানের জুটিতে। ম্যাচ হারার আগে বিষয়টি অনুভব করেছিলেন ভারতীয় টপ অর্ডার বিরাট কোহলি। দেখেশুনে খেলা লাবুশেন যেন মেজাজ হারিয়ে তাড়াতাড়ি আউট হয়ে যান, সেজন্য এই অসি ব্যাটারকে স্লেজিং করেছিলেন কোহলি!
কোহলির সেই স্লেজিং নিয়ে অবশেষে মুখ খুলেছেন লাবুশেন। মাঠের অপ্রত্যাশিত মুহূর্তের কথা স্মরণ করে এই অসি ব্যাটার বলেন, ‘সেখানে অনেক বেশি হুইহুল্লোড় হচ্ছিল। ভারতীয়দের মোমেন্টামের গতি অত্যন্ত বেশি ছিল। ভারতীয় দল আমার মনোযোগ নষ্ট করার চেষ্টা করছিল, এবং আমিও তখন পাল্টা জবাব দিতে পারতাম। কিন্তু সত্যিকার অর্থে, হুইহুল্লোড়ের মাঝে তারা কী বলেছেন, আমি সেটি শুনতে পাইনি।’
লাবুশেন বলেন, ‘বাসে চড়ে যখন মাঠের দিকে আসতেছিলাম, সেখানে ৫ কিলোমিটার এলাকাজুড়ে ভক্তদের লাইন লেগে গিয়েছিল। মাঠের বাইরেও ভক্তদের এভাবে দেখাটা খুব চমৎকার ছিল।’
শুরু থেকেই ভালো ফিল্ডিং করে ভারতকে চাপে রাখার চেষ্টা করেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। রোহিতের আকাশে তোলা বল উল্টোদিকে দৌড়ে দুর্দান্ত ক্যাচ বানান ট্রাভিস হেড। এতেই খেলার মোমেন্টাম পাল্টে যায়। দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। রোহিতের ফেরত যাওয়ার পর ভারতীয় ভক্তদের একমাত্র ভরসা তখন বিরাট কোহলি। কিন্তু এই ডানহাতি টপঅর্ডার যখন ফিফটি করার পর আউট হয়ে যায়, তখন মাঠের দর্শকদের প্রতিক্রিয়া কেমন ছিল, সেটিও ব্যাখ্যা করেছেন লাবুশেন।
অসি ব্যাটার বলেছেন, '১৩০,০০০ দর্শকের সামনে বিশাল মাঠের মাঝখানে দাঁড়িয়ে সবাই তখন চুপ হয়ে গেল। আমরা শুধু ভালো অবস্থানে দাঁড়িয়ে কিছুক্ষণ উপভোগ করছিলাম।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live