ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ফাইনালে বড় পরাজয়ের পর ভারতকে নিয়ে মুখ খুললেন আফ্রিদি
দশ বছর কেটে গেলেও ভারতের আইসিসি ট্রফি জেতার স্বপ্ন আর পূরণ হলো না। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর ২০২৩-এর ওডিআই বিশ্বকাপ জেতার সুবর্ণ সুযোগ চলে এসেছিলো টিম ইন্ডিয়ার সামনে। দেশের মাটিতে দাপুটে ক্রিকেট উপহার দিয়ে ফাইনালে পা রেখেছিলো ভারতীয় দল। ফেভারিট হিসেবেই রবিবার অন্তিম যুদ্ধে অংশ নিয়েছিলেন রোহিত শর্মা বিরাট কোহলিরা। কিন্তু কয়েক ঘন্টা অজি ঝড়েই বেসামাল হতে হলো ‘মেন ইন ব্লু’কে। দেশের ১৪০ কোটি জনতা গত অক্টোবরের শুরু থেকে বিশ্বজয়ের যে স্বপ্নকে যত্ন করে লালনপালন করেছিলো মনের মধ্যে, তা নিমেষে মিলিয়ে গেলো মহাশূন্যে। অপেক্ষা বাড়লো আরও। পরাজিতের তকমা গায়ে চাপিয়েই মাঠ ছাড়লো ভারত।
যে দাপট নিয়ে গ্রুপ পর্ব ও সেমিফাইনালের বাধা উতরে ছিলো টিম ইন্ডিয়া, তাতে রোহিত ব্রিগেড’ই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী দল কিনা তা নিয়ে চর্চা চলছিলো। ২০০৩ এবং ২০০৭-র অস্ট্রেলিয়ার সাথে তুলনা চলছিলো ‘মেন ইন ব্লু’র। কিন্তু যে পন্টিং, গিলক্রিস্ট’রা অজি ব্রিগেডকে অপ্রতিরোধ্য করে তুলেছিলেন তাঁদের উত্তরসূরিদের হাতেই থামলো টিম ইন্ডিয়ার জয়যাত্রা। মহম্মদ কাইফ গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেহবাগদের মত অনেক ভারতীয় প্রাক্তনীকে প্রকাশ্যেই কঠিন সময়ে টিম ইন্ডিয়ার পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। কাইফ তো টেলিভিশন অনুষ্ঠানে জানিয়েছেন যে ফাইনালে হারলেও বিশ্বকাপের সেরা দল ভারতই। উলটো কথা বলতে শোনা গেলো পড়শি দেশ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহীদ আফ্রিদিকে । তিনি টিম ইন্ডিয়ার দোষত্রুটি খুঁজে নিলেন ফাইনালের পরের দিনই।
বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছে ভারতকে। পাকিস্তানী টেলিভিশন চ্যানেল সামা টিভি’তে সাক্ষাৎকার দেওয়ার সময় ভারতের পরাজয় নিয়ে মন্তব্য করতে শোনা গিয়েছে প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহীদ আফ্রিদিকে। রীতিমত সমালোচনার সুরেই কথা বলেছেন তিনি। ফাইনালে শ্রেয়স আইয়ারের শট চয়ন যে তাঁর মোটেই পছন্দ হয় নি, তা কোনো রাখঢাক না করেই জানিয়ে দিয়েছেন আফ্রিদি। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে যাওয়া যে কাল হয়েছে ‘মেন ইন ব্লু’র জন্য, তাও বুঝিয়ে দিয়েছেন তিনি। বলেন, “যখন আপনি একটার পর একটা ম্যাচ জিততে থাকেন, তখন আপনার অতি আত্মবিশ্বাস’ও বাড়তে থাকে। শেষমেশ সেটাই আপনাকে ডুবিয়ে দেয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live