ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
হারের বৃত্ত ভাঙ্গতে পারছে না টাইগাররা, ভারতের কাছে বাংলাদেশের বড় হার
বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে হাফ সেঞ্চুরি করেন তিন ব্যাটসম্যান। কিন্তু কাজ হয়নি। ভারতের অনূর্ধ্ব-১৯ 'এ' দলের কাছে ৯২ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগের প্রতিযোগিতায় ভারতের কাছে হেরেছিল টাইগার যুবারা।
৩১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন জিসান আলম। নমন তিওয়ারির বলে দিগ্বিজয় পাটিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশের এই ওপেনার। দ্বিতীয় ওপেনার আশিকুর রহমান শিবলী ইনিংসকে এগিয়ে নিতে পারেননি। স্থির হওয়ার পর, ২০ বলে ১৫ রান করার পর মুশির খানের বোলিংয়ে আশিকুর এলবিডব্লিউ আউট হন।
এরপর রিজান হোসেন ও রিজওয়ান দলের হাল ধরতে চেষ্টা করেন। দুজনেই যোগ করেন ৪১ রান। ৩২ বলে ১৪ রান করে ফিরে যেতে হয় রিজানকে। তবে তার সঙ্গে হাফ সেঞ্চুরি করেন রিজওয়ান। ৮০ বলে ৫১ রানের ইনিংস খেলেন রিজওয়ান। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি শিহাব জেমস। ১০ রান করা এই ব্যাটসম্যানকে আউট করেন মুশির খান।
এরপর অবশ্য আহরার ও মাহফুজুর মিলে বাংলাদেশকে টানতে থাকে। কিন্তু বাংলাদেশ জয়ের স্বপ্নও কেউ দেখতে পারেনি। রিজওয়ানের মতো আহরারকেও ফিরতে হয়েছে হাফ সেঞ্চুরির পর। ৫৫ রানের ইনিংস খেলে বাংলাদেশ অধিনায়ককে নিজের শিকারে পরিণত করেন মুশির।
শেষ পর্যন্ত বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই সেভাবে টিকতে পারেননি। যার কারণে বাংলাদেশের যুবাদের থামতে হয় মাত্র ২২৫ রানে। মাহফুজুর ৫৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন, যদিও কেউ তাকে সমর্থন করতে পারেনি। ভারতের অনূর্ধ্ব-১৯ 'এ' দলের হয়ে চার উইকেট নেন মুশির।
এর আগে ভারতীয় যুবারা ৫ উইকেট হারিয়ে ৩১৭ রানের পুঁজি সংগ্রহ করে। স্বাগতিক দলের হয়ে সর্বোচ্চ ৯২ রানের ইনিংস খেলেন ওপেনার আদর্শ সিং। এছাড়া মুশির খান ৭০ রানের অপরাজিত ইনিংস এবং প্রিয়াংশু মল্যা ৬৫ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের পক্ষে রাফি উজ জামান রাফি, শেখ পারভেজ জীবন ও মাহফুজুর একটি করে উইকেট নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live