ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ব্যর্থ বিশ্বকাপ মিশনের পর চমক নিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান
নিজেদের ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে মাঠে ফিরতে প্রস্তুত পাকিস্তানি দল। বিশ্বকাপের পর টেস্ট সিরিজ দিয়ে আবার মাঠে ফিরবে দলটি। ১৪ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।
এ লক্ষ্যে সোমবার (২০ নভেম্বর) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১৮ সদস্যের টেস্ট দল গঠনের ঘোষণা দিয়েছে। যেখানে ব্যাটসম্যান সাইম আইয়ুব ও পেসার খুররম শেহজাদকে প্রথমবারের মতো ডাকা হয়েছিল। এছাড়া দলে ফিরেছেন ফাহিম আশরাফ, মীর হামজা ও মোহাম্মদ ওয়াসিম। তবে দুদিন আগে টেস্ট খেলতে রাজি হলেও রোববার মন বদলাননি পেসার হারিস রউফ।
পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দল ঘোষণা করেছেন। বিশ্বকাপ শেষে পাকিস্তানের সব ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বাবর আজম। এতে টেস্ট দলের দায়িত্ব পান শান মাসুদ। আসন্ন এই সিরিজ দিয়েই অধিনায়কত্বে অভিষেক হবে তার।
আসন্ন এ সফরে পার্থের পর (১৪-১৮ ডিসেম্বর) মেলবোর্নে বক্সিং ডে (২৬-৩০ ডিসেম্বর) ও সিডনিতে (৩-৭ জানুয়ারি) নিউ ইয়ার টেস্ট খেলবে পাকিস্তান। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে ১৩টি সিরিজ খেলেও কোনো জয় পায়নি পাকিস্তান, ৩৭টি ম্যাচ খেলে জিতেছে ৪টি।
অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের টেস্ট দল : শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, নোমান আলী, সাইম আইয়ুব, সালমান আগা, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live