ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ঘোষণা হল বিশ্বকাপের সেরা একাদশ, হেরেও জায়গা পেয়েছে বেশি ভারত
ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ দেখেছে ক্রিকেট বিশ্ব। জমজমাট ফাইনালে ভারতকে কাঁদিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। মৌসুম শেষে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
একাদশে জায়গা পাননি কোনো বাংলাদেশি ক্রিকেটার। অন্যদিকে, ফাইনালে হেরে যাওয়া ৬ ভারতীয় ক্রিকেটার দলে জায়গা করে নিয়েছেন। কিন্তু মাত্র দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার শিরোপা জিতেছেন।
এছাড়া দলে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল এবং শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কা।
ভারতীয়দের মধ্যে যাদের নাম তালিকায় রয়েছে তারা হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ এবং মহম্মদ শামি।
সেরা একাদশে রোহিতকে অধিনায়ক ঘোষণা করেছে আইসিসি। এবারের বিশ্বকাপে রোহিত ৫৪.২৭ গড়ে ৫৯৭ রান করেছেন। কুইন্টন ডি কককে উইকেটরক্ষক করা হয়েছে।
তালিকায় থাকা কোহলি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। বিশ্বকাপে মোট ১১ ম্যাচ খেলে ৯৫.৬২ গড়ে ৭৬৫ রান করেছেন এই ডানহাতি ব্যাটার।
ড্যারেল মিচেল এই বিশ্বকাপে ৫৫২ রান করেছেন। সর্বোচ্চ রান সংগ্রাহকদের প্রতিযোগিতায় তিনি পঞ্চম স্থানে রয়েছেন। একাদশে কিউই ব্যাটারের পরে থাকা লোকেশ রাহুল করেছেন ৭৫.৩৩ গড়ে ৪৫২ রান।
তালিকার ষষ্ঠস্থানে থাকা গ্লেন ম্যাক্সওয়েল আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ২০১ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে দলে জায়গা করে নিয়েছেন। এই অসি অলরাউন্ডার ৪০০ রানের সাথে ৬টি উইকেট শিকার করেছেন।
একাদশে থাকা রবীন্দ্র জাদেজা ১৬টি উইকেটের সাথে ১২০ রান করেছেন। জাসপ্রিত বুমরাহ ১৮.৬৫ গড়ে শিকার করেছেন ২০ উইকেট। এছাড়া লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কা ২৫ গড়ে ২১ উইকেট তুলে নিয়েছেন।
একাদশের ১০ নম্বরে থাকা অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা ২৩টি উইকেট নিয়েছেন। সবশেষ ভারতীয় পেসার মোহাম্মদ শামি ২৪ উইকেট শিকার করে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির পুরস্কার জিতেছেন।
এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ট কোয়েৎজিকে। বিশ্বকাপে ডানহাতি এই প্রোটিয়া পেসার ২০ উইকেট শিকার করেছেন।
আইসিসির বিশ্বকাপসেরা একাদশ১. কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), দক্ষিণ আফ্রিকা২. রোহিত শর্মা (অধিনায়ক), ভারত৩. বিরাট কোহলি, ভারত৪. ড্যারেল মিচেল, নিউজিল্যান্ড৫. লোকেশ রাহুল, ভারত৬. গ্লেন ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়া৭. রবীন্দ্র জাদেজা, ভারত৮. জাসপ্রিত বুমরাহ, ভারত৯. দিলশান মাদুশঙ্কা, শ্রীলঙ্কা১০. অ্যাডাম জাম্পা, অস্ট্রেলিয়া১১. মোহাম্মদ শামি, ভারত
দ্বাদশ সদস্য: জেরাল্ড কোয়েৎজি, দক্ষিণ আফ্রিকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live