ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ফাইনালের আগে অমিতাভ বচ্চনকে নির্জন দ্বীপে পাঠাতে চেয়েছিলো ভারতীয়রা
বিশ্বকাপের ১৩তম আসরে ঘরের মাঠে শিরোপা ছুঁতে পারেনি রোহিত-কোহলিরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে হেরেছে তারা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে লক্ষাধিক দর্শকের সামনে শিরোপা উদযাপন করলেন আজিরা। এমন হৃদয়বিদারক বিদায়ের পর আলোচনায় এসেছেন বলিউডের 'শাহেনশাহ' অমিতাভ বচ্চন।
ক্রিকেট নিয়ে অমিতাভের আলোচনায় আসার পেছনের কারণও স্পষ্ট। আলোচনার জন্ম দিয়েছেন অমিতাভ নিজেই। ১৫ নভেম্বর ভারতের সেমিফাইনাল ম্যাচের দিন তিনি তার ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে (আগের টুইটার) একটি পোস্ট করেছিলেন। তাতে লেখেন, আমি যখন না দেখি, তখন আমরা জিতি। অর্থাৎ তিনি যে সব ম্যাচের খেলা দেখেন না, সে ম্যাচগুলোয় ভারত জয় পায়। আর তিনি দেখলে ম্যাচে হারে ভারত।
এই পোস্টের পর বেশ প্রতিক্রিয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই বিগ বসকে ফাইনাল ম্যাচ না দেখার জন্য অনুরোধ করেন।
এক ভারতীয় ভক্ত লেখেন, প্লিজ, ফাইনাল ম্যাচটি দেখবেন না স্যার।
আরেকজন লেখেন, আরেকটি স্যাক্রিফাইজ করেন স্যার এবং ফাইনাল ম্যাচ থেকে দূরে থাকুন। ঘরেই থাকুন বচ্চন সাহেব।
আরেকজন তো অমিতাভকে নির্জন দ্বীপেই নির্বাসনের কথা বলেছেন। তিনি লেখেন, বিশ্বকাপ ফাইনালের দিন তাকে নির্জন দ্বীপে আটকানোর কিছু ব্যবস্থা করা হোক।
এমন হাস্যরসের কারণে, অমিতাভ বচ্চন ১৭ নভেম্বর আরেকটি এক্স পোস্ট করেছেন। আপনি যদি তার হিন্দি পোস্টের বাংলা করেন, এখন আমি ভাবছি, আমি যাব কি না?
তবে রবিবারের ম্যাচে ভারতের হারের কিছুক্ষণ আগে বিগ বস বচ্চন আরেকটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, 'কুছ ভি নেহি'। তার এই ধরনের পোস্টের পর নেটিজেনরা আবার তাকে ভারতের হারের জন্য দায়ী করছেন।
এক সমর্থক লিখেছেন, আপনি খেলা দেখেছেন, তাই ভারত হেরেছে। তবে নেটিজেনদের এমন মন্তব্যের পরও ভারতীর খেলোয়াড়দের প্রতি সমর্থন জানিয়েছেন অমিতাভ বচ্চন। চ্যাম্পিয়ন না হতে পারলেও এই দলের প্রতি তার সমর্থন থাকবেন বলে মন্তব্য করেছেন। বলেছেন, তোমরাই সেরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live