ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
৪ ম্যাচ একাদশে জায়গা না পেয়েও বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী
ভারতের প্রথম ৪ ম্যাচে একাদশে জায়গা পাননি মোহাম্মদ শামি। বাংলাদেশের বিপক্ষে ইনজুরির কারণে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বাদ পড়ার পর একাদশে সুযোগ পেয়েছিলেন ভারতীয় পেসার। সুযোগ পাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
তিনি একাদশে সুযোগ পাওয়ার সাথে সাথেই ৫৪ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছিলেন। এই বিশ্বকাপে খেলা প্রতিটি ম্যাচেই হাতে আগুন নিয়ে পারফর্ম করেছেন শামি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেট নিয়েছিলেন। সেদিন ভারত ৭০ রানে জিতে ফাইনালে উঠেছিল।
টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে ওঠা ভারত গতকাল রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর পারেনি। টসে হেরে ব্যাট করতে নেমে ২৪০ রান করে রোহিত শর্মার দল। ৪২ বল ও ৬ উইকেট হাতে রেখেই এই লক্ষ্য অতিক্রম করে অস্ট্রেলিয়া।
শামিও ফাইনালে বল হাতে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। তবে ডেভিড ওয়ার্নারকে আউট করে ভারতের প্রথম উইকেট পান তিনি। কিন্তু শেষ পর্যন্ত ৭ ওভার বল করে ৪৭ রান দিয়ে ফাইনালে সেই একটি উইকেটই নেন শামি।
ফাইনালে এই একটি শিকারের সাথে শামির ৭ ইনিংসে ২৪ উইকেট নিয়ে এই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। মাত্র ১০.৭০ গড়ে এই উইকেটগুলো পেয়েছেন, ইকোনমিও অবিশ্বাস্য—৫.২৬! টুর্নামেন্টে এমন পারফরম্যান্সের পরও কিনা ফাইনালের পরাজিত দলে শামি।
এটা কিছুতেই যেন মানতে পারছেন না ভারতীয় পেসার। ফাইনাল শেষে হৃদয়ভাঙা এই হার নিয়ে তিনি বলেছেন, ‘আমাদের জন্য এটা হজম করা কঠিন। তবে আমাদের মাথা উঁচুই থাকছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live