ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
হারের পর যে ৫ জনকে দোষ দেওয়া হচ্ছে
২০২৩ বিশ্বকাপে ভারত রীতিমত আকশে উড়ছিল। টানা ১০ ম্যাচে জয় ছিনিয়ে নিল রোহিত দল । ফাইনালে খুব বাজেভাবে হেরেছে তারা। প্রকৃতপক্ষে, অস্ট্রেলিয়া তাদের নামিয়েছে। ষষ্ঠ শিরোপা জয়ের মিশনে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
টিম ইন্ডিয়া সবেমাত্র আহমেদাবাদের আইকনিক নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অজিদের কাছে ফাইনাল হেরেছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- কোনো বিভাগেই প্যাট কামিন্সের বাহিনীকে মেলাতে পারেনি তারা। এর জন্য মূলত দায়ী ৫ জন ক্রিকেটার। ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের দৃষ্টিতে তারা হলেন:
রোহিত শর্মা
ব্যাটিংটা মোটামুটি ভালো করেছেন রোহিত। কিন্তু একাদশ নির্বাচনে বড় ভুল করেছেন তিনি। মন্থর উইকেট রবিচন্দ্রন অশ্বিনকে খেলাননি হিটম্যান। এখানে স্পিনাররা সুবিধা পাচ্ছেন। ফলে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারদের সামনে ভালো বিকল্প হতে পারতেন অশ্বিন। তিনি না থাকায় বিকল্প কম পেয়েছে ভারত। আবার ৪৭ রান করে আউট হয়েছেন রোহিত। আরেকটু ধরে খেলতে পারতেন তিনি। সর্বোপরি যে শট খেলে আউট হয়েছেন তা তার মতো ব্যাটারের কাছে বেমানান।
শ্রেয়াস আইয়ার
একপর্যায়ে দ্রুত ২ উইকেট পড়ে যাওয়ার পর ব্যাট করতে আসেন শ্রেয়াস। সেসময় তার উচিত ছিল বিরাট কোহলির সঙ্গে জোট বাঁধা। কিন্তু মাত্র ৪ রানে আউট হন তিনি। তার আউটে বড় ধাক্কা খায় ভারত। আগের ২ ম্যাচে সেঞ্চুরি হাঁকানোয় ফাইনালি লড়াইয়ে শ্রেয়াসের কাছে বড় প্রত্যাশা ছিল।
লোকেশ রাহুল
এদিন ভারতের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেছেন রাহুল। কিন্তু সেজন্য ১০৭ বল খেলেছেন তিনি। পথিমধ্যে মেরেছেন মাত্র ১ চার। ভারতীয় ব্যাটিং ইনিংসের মাঝপথে তার জন্যই রানের গতি থমকে যায়। ধীরে শুরু করলেও রাহুলের উচিত ছিল পরে বিস্ফোরণ ঘটানো। তবে সেটা করতে পারেননি তিনি।
সূর্যকুমার যাদব
শেষদিকে সূর্যের ওপর নির্ভর করেছিল ভারত। কিন্তু আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। টেলএন্ডারদের সঙ্গে দায়িত্ব নিয়ে খেলতে হতো তাকে। কিন্তু তার মধ্যে সেই ছিঁটেফোটা দেখা যায়নি। সর্বোপরি, নিজেও রান করতে পারেননি। সব ম্যাচ টি-টোয়েন্টি ভেবে খেললে হয় না। সেটা বুঝতে হতো সূর্যকে। দলীয় রান কম হওয়ার নেপথ্যে রয়েছেন তিনি।
মোহাম্মদ সিরাজ
আগের সবক’টি ম্যাচে নতুন বলে বল করেছেন সিরাজ। কিন্তু সেসব ম্যাচে বড় রান করেছিল ভারত। ফলে সিরাজ রান বেশি দিলেও ততটা সমস্যা হয়নি। কিন্তু ফাইনালে লো-স্কোর হওয়ায় তাকে নতুন বল দিতে পারেননি রোহিত। তার পরিবর্তে মোহাম্মদ শামিকে দিয়েছেন তিনি। এতে পেস অ্যাটাক এলোমেলো হয়ে গেছে। আগের সব ম্যাচে পুরোনো বলে ভালো করেছিলেন শামি। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে তা দেখা যায়নি। পরের দিকে এসে উইকেট শিকার করতে পারেননি সিরাজও। তাতে বড় সমস্যায় পড়ে মেন ইন ব্লুরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live