ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
৩ আসনে মনোনয়ন কেনার পর মাশরাফীর ভাইয়ের রহস্যময় পোস্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম কিনে আবারও আলোচনায় বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী বছরের ৭ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন এই অলরাউন্ডার।
শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন ফরম কিনেছেন সাকিব। একজন প্রতিনিধি তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে সাকিবের এই ফরম কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। সাকিবের মনোনয়ন ফরম কেনার পর নিজের অফিসিয়াল ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মর্তুজার ছোট ভাই মোরসালিন বিন মর্তুজা।
শনিবার রাত ৮টার পর মোরসালিন স্ট্যাটাসে লেখেন, অভিনন্দন সাকিব ভাই। আমি সত্যিই আপনার ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের প্রশংসা করি। স্বাগতম ভাই।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সাকিবের যোগ দেওয়ার গুঞ্জন উঠেছিল। যদিও সেবার তাকে রাজনীতির মাঠে দেখা যায়নি। তবে জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইল-২ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন। এবার সেই লড়াইয়ে সাকিবকেও দেখা যেতে পারে। আর মনোনয়ন ফরম কেনার মধ্য দিয়ে সরাসরি রাজনীতিতে অংশগ্রহণের প্রক্রিয়ায় আছেন সাকিব। তবে তার আগের দেওয়া বক্তব্যের সঙ্গে সাম্প্রতিক বিষয়টিকে সাংঘর্ষিক বলে মনে করছেন অনেকেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live