ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

গিল ফিরে গেলেও ফাইনালেও ঝড় তুলেছেন রোহিত-কোহলি

২০২৩ নভেম্বর ১৯ ১৫:১৪:১৮

গিল ফিরে গেলেও ফাইনালেও ঝড় তুলেছেন রোহিত-কোহলি

ওডিআই ক্রিকেটে আধিপত্যের লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে শুভমান গিলের উইকেট হারায় স্বাগতিকরা। ভারতীয় এই ওপেনারকে ফিরিয়ে আনলেন অজি পেসার মিচেল স্টার্ক। তবে প্রতি ম্যাচের মতো ভারতকে ঝড়ো সূচনা এনে দেন রোহিত শর্মা।

রবিবার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আউজি অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। রোহিত শর্মা শুরুটা ভালো করেন। তবে ভারতীয় অধিনায়ককে সঙ্গ দিতে পারেননি শুভমান গিল। মিচেল স্টার্কের শর্ট অফ লেংথ ডেলিভারি সামনের পায়ে টান দিয়ে অ্যাডাম জাম্পারের হাতে ধরা পড়েন। গিলের ব্যাট থেকে এসেছে ৪ রান। দলের ৩০ রানে প্রথম উইকেট হারায় ভারত।

গিল ফিরে গেলেও, রোহিত শর্মার ঝড়ো ব্যাটিং এবং কোহলির হ্যাটট্রিক বাউন্ডারিতে ভারত সপ্তম ওভারে তাদের পঞ্চাশ পূর্ণ করে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ