ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
টস হেরেও যে কারণে খুশি ভারত
পুরো বিশ্বকাপ জুড়েই দেখা গেছে আগে ব্যাট করা মানেই ভারতের রানের বন্যা। সেমিফাইনালে নিউজিল্যান্ডের দুর্দান্ত বোলিংয়ের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানরা ৩৯৯ রানের বিশাল ইনিংস সাজিয়েছে।
রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াশ আইয়ার বা লোকেশ রাহুল- সবাই দুর্দান্ত ফর্মে। এই ব্যাটারদের হাতে ব্যাট তুলে দেওয়ার স্বপ্নও দেখতে পারেননি এই বিশ্বকাপের অধিনায়করা।
কিন্তু ফাইনালে ঘটল উল্টো। ফাইনাল ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ৫ নম্বর উইকেটে অনুষ্ঠিত হচ্ছে। যে উইকেটে ভারত পাকিস্তানকে হারায়। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তানের সংগ্রহ ১৯১ রান। জবাবে ভারত ৩১ ওভারে জিতে যায়।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে সেই উইকেটে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান। তবে অসি অধিনায়কের এমন সিদ্ধান্তে অবাক সবাই। যেখানে টস জিতে প্রথমে ব্যাট করে ভারতকে ব্যাট করতে পাঠান।
অন্যদিকে টস না জিতে ব্যাট করার সুযোগ পেয়ে দারুণ খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা। টসে আসার পর পরিচালক রবি শাস্ত্রীর সাথে কথা বলতে গিয়ে রোহিত শর্মা বলেন, 'আমরা প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম এবং টস না জিতলেও ব্যাট করার সুযোগ পেয়ে আমরা খুব খুশি। ফাইনাল একটি বড় ম্যাচ এবং আমরা বোর্ডে একটি বড় স্কোর রাখতে চাই। এজন্য প্রথমে ব্যাট করা দরকার ছিল। এটা একটা দারুণ ম্যাচ হতে যাচ্ছে। আমরা ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে শান্ত থাকার চেষ্টা করব। বিশ্বকাপের ফাইনালে দেশের প্রতিনিধিত্ব করাটা অসাধারণ।
সন্ধ্যার পরে শিশির পড়বে, যে কারণে প্যাট কামিন্স টস জিতে ফিল্ডিং নেন। বললেন, 'উইকেট শুকনো। সন্ধ্যার পরে শিশির একটি ফ্যাক্টর হয়ে উঠবে। এই ভেন্যুতে রাতে প্রচুর শিশির পড়ে। এ কারণেই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছি। আর বিশ্বকাপের ফাইনালে খেলা অবশ্যই গর্বের বিষয়।
অস্ট্রেলিয়া একাদশ
ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস ল্যাবুসচেন, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড।
ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়শ আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব এবং মোহাম্মদ সিরাজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live