ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

ট্রফির সাথে চ্যাম্পিয়ন দল পাবে যত টাকা

২০২৩ নভেম্বর ১৯ ১২:৪১:২৮

ট্রফির সাথে চ্যাম্পিয়ন দল পাবে যত টাকা

সব আয়োজন শেষ। এখন অপেক্ষার পালা শেষ। দীর্ঘ ছয় সপ্তাহের লড়াই আজ শেষ হবে। আগামী চার বছরের জন্য নির্ধারিত হবে ক্রিকেট বিশ্বের রাজা।

ম্যাচ শেষ হলেই চ্যাম্পিয়ন দলের জন্য ৪ মিলিয়ন ডলারের প্রাইজমানির একটি চেক প্রস্তুত থাকবে। রানার আপ দল পাবে ২ মিলিয়ন ডলার। সেমিফাইনালে পরাজিত প্রতিটি দলের জন্য ৮লাখ ডলার রয়েছে। আর গ্রুপ পর্বে খেলা প্রতিটি দলের জন্য এক লাখ ডলার। টাকা এখানেই শেষ নয়। গ্রুপ পর্বে প্রতি জয়ের জন্য প্রত্যেক দল অতিরিক্ত ৪০ হাজার ডলার করে পেয়েছে। টুর্নামেন্টের মোট প্রাইজমানি এক কোটি ডলার।

টাকার হিসাব শেষে ট্রফি পাবে চ্যাম্পিয়ন দল। ৬০ সেন্টিমিটার উঁচু ট্রফিটির ওজন ১১ কেজির কম নয়। ট্রফিতে একটি গ্লোব রয়েছে, যা ক্রিকেট বলের প্রতিনিধিত্ব করে। এছাড়া ট্রফিতে তিনটি করে নয়টি কলাম রয়েছে। এই কলামগুলি ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের প্রতিনিধিত্ব করে। ট্রফিটি ডিজাইন করেছেন পল মার্সডেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ