ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপ জিতলে, ভিন্নভাবে আনন্দ ভাগ করতে ১০০কোটি রুপি বিলাবে এই সংস্থা
রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। খেলা শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। বিশ্বকাপ ট্রফি কে জিতবে সেদিকেই তাকিয়ে সবাই। আর এমনই উত্তেজনাপূর্ণ ও উন্মাদনাপূর্ণ পরিস্থিতিকে আরেকটু উত্তেজনাপূর্ণ করে তুলেছে 'অ্যাস্ট্রোলক' নামের একটি অনলাইন জ্যোতিষ সংস্থার সিইওর ঘোষণায়।
কোম্পানির নেতা পুনিত গুপ্তা বলেছেন যে, ফাইনালে ভারত ট্রফি জিতলে তিনি তার কোম্পানির সমস্ত গ্রাহকদের মধ্যে ১০০ কোটি রুপি বিতরণ করবেন। স্বভাবতই এমন ঘোষণায় ভারতকে জেতাতে কেঁপে উঠছেন অনেকেই।
পুনিত বলেন, '২০১১ সালে কলেজে পড়তাম। ভারত বিশ্বকাপ জয়ের মুহূর্তটি আমার মনে গেঁথে আছে। কিন্তু তখন সেই আনন্দ প্রকাশ করার সুযোগ ছিল না। কিন্তু এবার ভারত যখন বিশ্বকাপের ফাইনালে উঠেছে, তখন কেউ বসে থাকতে পারবে না।
তিনি আরও বলেন, গতবার ভারতের বিশ্বকাপ জয়ের আনন্দ শুধু বন্ধু ও পরিবারের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। তবে এবার তার কোম্পানিরও গ্রাহক রয়েছে। তারা সবাই পরিবারের মতো। তাই ভারত ফাইনাল জিতলে সেই অবারিত আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। কিন্তু একটু ভিন্ন ভাবে।
কোম্পানির অর্থ বিভাগের কর্মীদের সঙ্গে কথা বলে গ্রাহকদের মধ্যে ১০০ কোটি টাকা বিতরণ করার সিদ্ধান্ত নেন পুনিত। বিশ্বকাপের ঠিক আগে সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দেন তিনি।
এদিকে ভারত বিশ্বকাপ জিতলে নগ্ন হয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী রেখা ভোজ। এর আগে পুনম পান্ডেও এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে পুনিতের ঘোষণা নিয়ে কোনো বিতর্ক ছিল না। কিন্তু কটূক্তি চলেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live