ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
"জীবনে রাজনীতি করবো না"
ফের প্রশ্নবিদ্ধ সাকিব আল হাসান। তবে মাঠের পারফরম্যান্স দিয়ে নয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম কিনে আলোচনায় টাইগারদের তারকা এই ক্রিকেটার। সাকিবের এই মনোনয়ন কেনা নিয়ে যখন অনলাইন দুনিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে, তখন রাজনীতি নিয়ে সাকিবের একটি পুরনো পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম কিনেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। শনিবার (১৮ নভেম্বর) ঢাকা-১০ আসনসহ মাগুরা-১ ও ২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন তিনি। সাকিব আল হাসানের একজন প্রতিনিধি আবেদনপত্র সংগ্রহ করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
মূলত মনোনয়ন ফরম নেওয়ার মাধ্যমে সরাসরি রাজনীতিতে অংশগ্রহণের প্রক্রিয়ায় রয়েছেন সাকিব। যা তার আগের দেওয়া বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় অনেকেই বিষয়টি নতুন করে সামনে নিয়ে আসছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর সাকিব লিখেছিলেন, ‘আমার জীবনে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা নেই।’
সেই পোস্টে বাংলাদেশের তারকা এই অলরাউন্ডার লেখেন, ‘আমাকে নিজের অবস্থান স্পষ্ট করতে দিন। আমি রাজনীতিতে যোগ দিচ্ছি না এবং আমার জীবনে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছাও নেই। আমাকে বোর্ড সভাপতি (পাপন) অনুরোধ করায় আমি ক্রিকেট দলের পক্ষ থেকে ওই অনুষ্ঠানে গিয়েছিলাম এবং সেখানে রাজনীতি নিয়ে একটি শব্দও বলিনি। তাই সবাইকে বলব যে– আমাদের মিডিয়াকে বিশ্বাস করবেন না। আশা করি নিজের বিষয়টা পরিষ্কার করতে পেরেছি।’
সাকিবের পুরনো সেই পোস্ট নতুন করে শেয়ার দিচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। নিজের সেই কথা রাখতে না পারায় অনেকেই মেতেছেন সাকিবের তীব্র সমালোচনায়। এর আগেও নানা ঘটনায় বিতর্কিত, সমালোচিত হয়েছেন দেশসেরা এই ক্রিকেটার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live