ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ টেস্ট দল ঘোষণা করল বিসিবি, ৩ নতুন মুখ
বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে নতুন করে শুরু করতে চায় বাংলাদেশ। তবে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে মিস করছে স্বাগতিকরা। ফলে সাদা জার্সিতে ক্রিকেটে কিছু নতুন মুখের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে টাইগারদের। বিসিবির ঘোষিত স্কোয়াডেও একই চিত্র দেখা গেছে। যেখানে ডাক পেয়েছেন নতুন তিন ক্রিকেটার। তারা হলেন হাসান মাহমুদ, হাসান মুরাদ ও শাহাদাত হোসেন দিপু।
আজ (শনিবার) সন্ধ্যায় কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দুই ম্যাচ সিরিজে এই দলের অধিনায়ক হবেন নাজমুল হোসেন শান্ত। এর আগে অবশ্য লিটন দাস পারিবারিক ছুটি নেওয়ায় শান্তকে অধিনায়ক করার ঘোষণা দিয়েছিল বিসিবি।
প্রথমবারের মতো ১৫ সদস্যের এই দলে ডাক পেয়েছেন স্পিনার মুরাদ, পেসার হাসান ও ব্যাটসম্যান দীপু। এছাড়াও দলে ফিরেছেন স্পিনার নাঈম হাসান ও নুরুল হাসান সোহান। এর আগে ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। এবাদত হোসেন ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল ইতিমধ্যেই দলের বাইরে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ নভেম্বর। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকার মিরপুর হোম অব ক্রিকেটে, যা শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। তার আগে বাংলাদেশ দলের কোচিং স্টাফেও বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। পেসারদের গুরু অ্যালান ডোনাল্ড ইতোমধ্যে বিদায় নিয়েছেন। এছাড়া স্পিন কোচ রঙ্গনা হেরাথের সঙ্গেও চুক্তি শেষ হবে ৩০ নভেম্বর। সে কারণে টেস্ট সিরিজের জন্য জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হচ্ছেন এইচপি দলের সঙ্গে থাকা বোলিং কোচ কলিমোর এবং ব্যাটিং পরামর্শক ডেভিড হেম্প।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live