ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
পিসিবির কড়া সমালোচনা করলেন সাবেক কোচ হেইডেন
বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তানের তিন ফরমের্টের অধিনায়কত্ব ছেড়ে দেন বাবর আজম। পাকিস্তানি গণমাধ্যম দাবি করেছে, অধিনায়কত্ব না ছাড়লে বাবরকে বরখাস্ত করা হতো। তাই তিনি নিজেই সব সংস্করণের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের আচরণে বিস্মিত অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন।
বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি পাকিস্তান। ৯ ম্যাচের মধ্যে জিতেছে ৪টিতে, হেরেছে ৫টি ম্যাচে। পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে বিশ্বকাপ শেষ করেছে তারা। ব্যাট হাতে নিজের সেরাটা দিতে পারেননি অধিনায়ক বাবরও। চার অর্ধশতকের সাহায্যে করেন ৩২০। তাই সব মিলিয়ে বেশ চাপে ছিলেন বাবর।হেইডেন বলেছেন যে তিনি পিসিবির আচরণে বেশ হতাশ।
ইএসপিএনক্রিকইনফোতে হেইডেন বলেছেন, ‘অধিনায়ক হিসেবে বাবরের পারফরম্যান্স অনেক ভালো। আমরা ৫০–এর বেশি গড়ের কথা বলছি। বাবর সহজাত একজন নেতাও, অধিনায়ক হিসেবে ভালো পছন্দ। আমার মনে হয়, অধিনায়ক বাবরকে নিয়ে তারা একটু দ্রুতই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বাবর এখনো তরুণ, বিশ্বে দাপুটে একজন ক্রিকেটার। তাই পিসিবির এমন সিদ্ধান্তে আমি হতাশ ও কিছুটা অবাক।’
পাকিস্তান কেন বিশ্বকাপে নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি, সেই কারণও খুঁজেছেন হেইডেন। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘নাসিম শাহ ছিল না, শাহিন শাহ আফ্রিদি সেরা রূপে ছিল না। শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ কিছুই করতে পারেনি। ফখর জামান ফর্মে ছিল না, যখন ফিরেছে ততক্ষণে দেরি হয়ে গেছে।’
হেইডেনের পাকিস্তান ক্রিকেট সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে। হেইডেন ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের মেন্টর হিসেবে কাজ করেছিলেন। এর আগে তিনি পাকিস্তানের কোচও ছিলেন।
বাবরের পরিবর্তে নতুন টেস্ট অধিনায়ক করা হয়েছে ব্যাটসম্যান শান মাসুদকে, টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়া হয়েছে ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদিকে। মাসুদকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রের অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। আফ্রিদি কতদিন অধিনায়ক থাকবেন তা স্পষ্ট নয়। মনে করা হচ্ছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক হবেন আফ্রিদি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live