ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
জানা গেলো বাংলাদেশ দলের নতুন অধিনায়কের নাম
ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। টেস্ট দলের সহ-অধিনায়ক লিটন দাস এক মাসের ছুটি নিয়েছেন। দুজনের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান জালাল ইউনুস আজ এক সংবাদ সম্মেলনে জানান।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘লিটন দুই মাসের জন্য ছুটি চেয়েছে। আমরা এক মাসের ছুটি দিয়েছি। সামনের দুটি টেস্ট সে খেলবে না। সে পরিবারকে সময় দিতে চাচ্ছে। আমরা প্রথম টেস্টটা খেলতে বলেছিলাম। কিন্তু সে বারবার ছুটির জন্য বলছিল। তাই ছুটি দিয়েছি।’ লিটন না থাকায় নাজমুলকে অধিনায়ক করার কথা জানিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘সামনের দুটি টেস্টে শান্ত (নাজমুল) অধিনায়ক।’
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ নভেম্বর, সিলেটে। দ্বিতীয় টেস্ট ঢাকায় শুরু হবে ৬ ডিসেম্বর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live