ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতলেও ট্রফি নিয়ে বাড়ি ফিরতে পারবে না
টানা বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়ে সময় পার করছে ভারত। এবার যদি বিশ্বকাপ ফাইনালে রোহিত শর্মা-বিরাট কোহলিরা জয় পায় তবে তা উদ্যাপনের জন্য বেশি সময় পাবেন না মাত্র ১ বা ২ দিন সময় পাবেন। আপর দিকে অস্ট্রেলিয়া যদি বিশ্বকাপ জিতে তাহলে প্যাট কামিন্স-ডেভিড ওয়ার্নাররা তো ট্রফি নিয়ে বাড়িও ফিরতে সময় পাবেন না! বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার মাত্র ৪ দিন পরই এ দুই দলকে আবার মাঠে নেমে হবে।
আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্টিত হবে। আর ২৩ নভেম্বর শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি বিশাখাপত্তমে, যার মানে বিশ্বকাপের ফাইনাল শেষ করেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলার জন্য দৌড়াতে হবে দুই দলের খেলোয়াড়দের।
আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালের পর ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বিশ্রামের সুযোগ পাবে না। এমন সময়ে এই সূচির প্রয়োজন কী—এ নিয়ে চলছে আলোচনা। সেই আলোচনার মধ্যেই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেছেন, এমন আয়োজন লোভের কারণেই।
ভন এমন মন্তব্য করেছেন ‘এক্স’ (সাবেক টুইটার)-এ। সাবেক ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, ‘(বিশ্বকাপের) ৪ দিন পর দুই ফাইনালিস্টের টি-টোয়েন্টি সিরিজ খেলার বিষয়টি আমার কাছে ঠিক লাগছে না।’
ভন এরপর একটি প্রশ্নও তুলেছেন, ‘একটা বিশ্বকাপের পর আমরা কেন খেলোয়াড়দের বিশ্রাম করার সুযোগ দিতে পারছি না? যারা বিশ্বকাপ জিতবে, তাদের কেন ভালো করে উদ্যাপন করার জন্য দুই সপ্তাহ সময় দিতে পারি না?’
ভন নিজেই আবার এর উত্তরটা দিয়েছেন। লিখেছেন, ‘এটা পুরোপুরি লোভ আর বাড়াবাড়ি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live