ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
অস্ট্রেলিয়াকে ছোট করে যা বললেন গৌতম গম্ভীর
এবারের বিশ্বকাপে ভারত কম কথা শুনেনি, অনেক সমালোচক বলেছেন বলে সমস্যা, কেউ আবার বলেছেন পিচে সমস্যা ইত্যাদি। প্রতিটা ম্যাচের সমাপ্তি হয়, নতুন করে একটি প্রশ্নট সামনে আসে—ভারতকে কে থামাবে? ১ম রাউন্ডে টানা ৯ ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে ভারত। সেমিফাইনালে তারা উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার পথে রোহিত শর্মার দলের সামনে আর মাত্র একটিই বাধা—ফাইনাল।
১৯ ডিসেম্বর বিশ্বকাপ ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অনেকেই বলছেন, ভারতকে হারাতে পারলে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়াই পারবে। কিন্তু সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার খেলা দেখে ভারতের সাবেক ব্যাটসম্যান গৌতম গম্ভীরের মনে হয়েছে, অস্ট্রেলিয়া এখনো খুবই নড়বড়ে!
না বলার কোন কারণও নেই গত বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ২৪ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা ব্যপক চাপে ফেলে দিয়েছিল অস্ট্রেলিয়াকে। সেখান থেকে ডেভিড মিলারের শতকে শেষ পর্যন্ত ২১২ রান করে প্রোটিয়ারা। এই রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৬০ রান তুলে ফেললেও অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত জেতে ৩ উইকেটে।
ম্যাচটি দেখার পর গম্ভীরের মনে হয়েছে, ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত আত্মবিশ্বাসী থাকতে পারে। স্টার স্পোর্টসে তিনি বলেছেন, ‘আমার মনে হয় না অস্ট্রেলিয়া সেমিফাইনালে তাদের ‘এ’ শ্রেণির খেলা খেলতে পেরেছে। অস্ট্রেলিয়া এখনো অনেক নড়বড়ে।’
এটুকু বলে অবশ্য রোহিত শর্মাদের একটু সতর্ক করেও দিয়েছেন গম্ভীর, ‘তবে হ্যাঁ, তারা জানে নকআউটে কীভাবে ম্যাচ জিততে হয়। ফাইনালে ভারতকে ‘এ’ শ্রেণির খেলাটাই খেলতে হবে। ১০ ম্যাচ ধরে যে খেলাটা তারা খেলছে, ফাইনালেও সেটাই খেলতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live