ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
নতুন করে আশার বাণী শুনালেন ডেভিড মিলার
কোনোভাবেই বিশ্বকাপের ফাইনাল খেলার রেশ কাটতে পারে না। গতকাল চলতি মৌসুমের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হেরেছে তারা। দুর্দান্ত সেঞ্চুরি করেও 'ট্র্যাজিক হিরো' হয়ে গেলেন ডেভিড মিলার। কিন্তু হৃদয় বিদারক পরাজয়ের পরও শুনালেন আশার বাণী। একদিন অবশ্যই বিশ্বকাপের শিরোপা তুলবে তার দল।
ফাইনাল খেলতে না পেরে মিলার বলেন, 'সত্যি বলতে এটা খুবই হতাশাজনক। কুইন্টন ডি কককেই দেখুন। চারটি সেঞ্চুরি করেছে সে, অথচ কোনো রান না করেও যদি সে ট্রফি জিতত তাহলে আরও খুশি হত। টুর্নামেন্ট শুরুর আগে, আমরা কেবল কথা বলছিলাম কীভাবে দারুণ স্মৃতি বানানো যায় ও সফরটা উপভোগ করা যায়। আমরা অনেকগুলো কাজ সফলভাবে করেছি এবং পেছনে ফিরে অবশ্যই বলতে পারি দারুণ এক সময় কাটিয়েছি আমরা। '
'আমরা সবাই ভিন্ন টুর্নামেন্টে ও ভিন্ন দলের হয়ে খেলেছি। এটা এই দলটির অন্যতম বিশেষত্ব। এবার এটা (চ্যাম্পিয়ন) হওয়ার কথা ছিল। তবে এই ছেলেরা একদিন অবশ্যই বিশ্বকাপ জিতবে। আমরা দেখিয়েছি আমরা কী করতে পারি। '
এখন থেকে চার বছর পর বিশ্বকাপে মিলারের বয়স হবে ৩৮। ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলবেন কিনা তার নিশ্চয়তা দিতে পারেননি মিলার। তিনি বলেন, 'আমার শরীর কেমন লাগছে তার উত্তর দিতে পারব না। আমি বছরের পর বছর ধরে নিজেকে মূল্যায়ন করব। পরের বিশ্বকাপ অনেক দূরে। '
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live