ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ নিয়ে সৌরভ গাঙ্গুলীর বার্তা
পুরো বিশ্বকাপ জুড়ে একপেশে খেলে ফাইনালে অপরাজিত ছিল ভারত। গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া।
ক্রিকেটপ্রেমীদের বিশ্বাস, ফাইনালে ভারতকে থামাতে পারে একমাত্র অস্ট্রেলিয়া। তবে ভারতকে ফাইনালে আটকানো খুব কঠিন হবে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচের পর সংবাদমাধ্যমের কাছে দেওয়া বক্তৃতায় গাঙ্গুলি বলেন, ‘এই মুহূর্তে ভারতকে দুর্দান্ত মনে হচ্ছে। আহমেদাবাদের ম্যাচের জন্য আমি তাদেরকে শুভকামনা জানাই। টুর্নামেন্টে ভারত খুবই ভালো খেলেছে। বিশ্বকাপ শিরোপা জিততে এখন তাদের সামনে কেবল অস্ট্রেলিয়া। এই পর্যন্ত ভারত যেভাবে খেলেছে, সেভাবে খেলতে পারলে তাদেরকে থামানো কঠিন হবে। এটি একটি ভালো ম্যাচ হতে যাচ্ছে; যেহেতু অস্ট্রেলিয়া ভালো দল।’
এর আগে গত বুধবার (১৫ নভেম্বর) বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্বাগতিক ভারত নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে ওঠে।
অন্যদিকে চোকার নামে পরিচিত দক্ষিণ আফ্রিকাও গতকাল সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হেরেছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা এর আগে ২০১৫, ১৯৯৯ এবং ১৯৯২ সালে তিনবার সেমিফাইনালে বিদায় নিয়েছে।
১৯ নভেম্বর (রবিবার) আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। ম্যাচটি দেখার অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live