ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
দঃ আফ্রিকাকে কাঁদিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া, দেখে নিন স্কোর আপডেট
মিচেল স্টার্ক প্রথম ওভারে টেম্বা বাভুমাকে ফেরত পাঠানোর পর চাপ বাড়ছিল দক্ষিণ আফ্রিকার ওপর। রান করতে না পারার চাপে কুইন্টন ডি কক মারতে যান অন্য ফাস্ট বোলার হ্যাজেলউডকে। কিন্তু লেংথ ঠিক না হওয়ায় মিড-অন থেকে পেছনের দিকে দৌড়ে গিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ভালো ক্যাচ নেন। ফলে ১৪ বলে ৩ রান করে আজ ফিরেছেন টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটসম্যান।
দক্ষিণ আফ্রিকা ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১২ রান করে।
জবাবে আস্ট্রেলিয়া এই প্রতিবেদন টি লেখা পর্যন্ত ৪৭.২ ওভারে ২১৫ রান করে ৭ উইকেট হারিয়ে। অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়লাভ করে ফাইনালের টিকিট কাটে।
এবারের বিশ্বকাপে মিচেল স্টার্ক নিজেকে মেলে ধরতে পারেননি। তবে সেমিফাইনালে উঠে পুরনো ছন্দ ফিরে পান বাঁহাতি ফাস্ট বোলার। ইনিংসের প্রথম ওভারে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা আউট হন ৪ বলে শূন্য রানে। স্টার্কের ওভারের ষষ্ঠ বলটি অফ স্টাম্পের বাইরে কোণায় ছিল। সে বলে খোঁচা দিয়েছেন ফর্মহীনতায় ভোগা বাভুমা। এতে প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়েছে অস্ট্রেলিয়া।
হাইভোল্টেজ এই ম্যাচে বাঁহাতি রিস্ট স্পিনার তাবরেজ শামসিকে দলে এনেছে দক্ষিণ আফ্রিকা, মানে একজন স্পিনার বাড়তি খেলাচ্ছে তারা। অস্ট্রেলিয়া দলে আছে দুটি পরিবর্তন, ফিরেছেন মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েল।
দক্ষিণ আফ্রিকার একাদশ : কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফান ডার ডুসেন, এডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাডা ও তাবরেজ শামসি।
অস্ট্রেলিয়ার একাদশ : ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিশ (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live