ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ অধিনায়কত্ব ছাড়ার পর পরেই কপাল পুড়লো বাবর আজমের
বাবর আজম অধিনায়কত্ব ছাড়ার পর পাকিস্তান ক্রিকেটে ফাটল দেখা দেয়। সাবেক অধিনায়ককে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন দুই সতীর্থ। পাকিস্তান ক্রিকেটের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দুই সতীর্থ সাবেক অধিনায়ককে দল থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান। ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির বলেছেন, বাবর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ার যোগ্য নয়। তাকে এখনই সরিয়ে দেওয়া উচিত।
বুধবার আনুষ্ঠানিকভাবে তিন ফরম্যাটেই নেতৃত্বের পদ থেকে পদত্যাগ করেন তিনি। ৫৩ মিনিটের মধ্যেই দুই ফরম্যাটের নতুন অধিনায়কের নাম ঘোষণা করে পাকিস্তান বোর্ড। টেস্ট দলের অধিনায়ক হয়েছেন শান মাসুদ। টি-টোয়েন্টি দলের দায়িত্ব নেবেন শাহীন আফ্রিদি। তবে দলের একদিনের নেতার নাম এখনো ঘোষণা করা হয়নি।
বাবর নেতৃত্ব ছাড়ার পর অনেকেই তাঁর প্রশংসা করেছেন। কিন্তু এখনও পর্যন্ত দু’জন বেঁকে বসেছেন। ইমাদ বলেছেন, “জানি নির্বাচকদের একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই পাকিস্তানের টি-টোয়েন্টি দলে থাকার যোগ্য নয় বাবর।” আমিরেরও একই সুর। তিনি বলেন, “টি-টোয়েন্টি দল থেকে বাবরকে অবিলম্বে বাদ দিতে হবে।” অবাক করা ব্যাপার হল, পাকিস্তান সুপার লিগে এই দুই ক্রিকেটারই বাবরের দল করাচি কিংসের হয়ে খেলেন। অতীতে এই দুই সতীর্থের সঙ্গে একাধিক বার ঝামেলাও হয়েছে বাবরের। ইমাদ এবং আমির, দু’জনেই ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের হয়ে খেলেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live